Raksha Bandhan 2021: গজকেশরী যোগ, প্রায় ৪৫০ বছর পর রাখি পূর্ণিমায় আসছে এই বিরল মুহূর্ত
Raksha Bandhan 2021: গজকেশরী যোগ! প্রায় ৪৫০ বছর পর রাখি পূর্ণিমায় আসছে এই বিরল মুহূর্ত
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই রাখি বন্ধন উৎসবে মাতবে গোটা দেশ। ভাইয়ের হাতে রাখি বাঁধবেন বোনেরা। তার আগে জেনেন নিয় কোন সময়ে রাখি বাঁধলে ভাইয়ের সবচেয়ে বেশি কল্যাণ হবে। কারণ জ্যোতিষ শাস্ত্র বলছে প্রায় ৪৭৪ বছর পর এক বিরল যোগ তৈরি হবে রাখি পূর্ণিমার দিন। যার নাম গজকেশরী যোগ।

রাখি পূর্ণিমার উৎস
ভাইয়ের দীর্ঘায়ু আর সুখ সমৃদ্ধি কামনায় বোনেরা রাখি পরান। আর ভাইয়েরা বনেদের রক্ষার প্রতিশ্রুতি দেয়। ভারতে বহু প্রাচীন কাল থেকে চলে আসছে এই উৎসব। কবে থেকে এই রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল তা সুনির্দিষ্ট করে কেউ বলতে পারেন না ঠিকই তবে রাখি বন্ধনের উৎস নিয়ে তিনটি কাহিনী শোনা যায়। প্রথম কাহিনী রয়েছে রামায়নে। শ্রীরাম বানর সেনাদের ফুলের রাখি বেধে ছিলেন। দ্বিতীয় কাহিনীটি হল দেবী লক্ষ্মী বলিকে ভাই হিসেবে রাখি পরিয়েছিলেন। তার উপহার হিসেবে বিষ্ণুকে স্বর্গে ফিরে পাওয়ার আশির্বাদ পেয়েছিলেম। আর তিন নম্বর গল্পটি খুবই সাম্প্রতিক। রবীন্দ্রনাথ ঠাকুর জাতিয় উৎসব হিসেবে রাখি বন্ধন উৎসব পান করেছিলেন।

পৌরানিক কাহিনী
তবে রাখি বন্ধনের এর থেকেও একটি জনপ্রিয় ইতিহাস রয়েছে। সেটা মহাভারতে বর্নিত। শ্রীকষ্ণ, সুভদ্রা এবং দ্রৌপদী এই তিনজনের কাহিনী থেকে রাখি বন্ধর এবং ভাই বনের এই উৎসবের অন্তর্নিহিত অর্থ রয়েছে। সুভদ্রা ছিলেন শ্রীকৃষ্ণের বন। কিন্তু সুভদ্রার চেয়েও দ্রৌপদীকে বেশি স্নেহ করতেন শ্রীকৃষ্ণ। সেটা বুঝতে পেরে সুভদ্রা তার কারণ জানতে চেয়েছিলেন। তাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন সঠিক সময়ে ঠিক জানতে পারবে। হঠাৎ একদিন শ্রীকৃষ্ণের হাতের আঙুল কেটে যায়। রক্ত বন্ধ করতে পাতলা কাপড় খুঁজতে থাকেন সুভদ্রা। সেসময় দ্রৌপদী এসে নিজের পোশাক থেকে কাপড় ছঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁেধ দেন। তখনই সুভদ্রা বুঝতে পারেন ভাইবোনের সম্পর্কের অন্তর্নিহিত অর্থ। ভাইবোনের স্নেহ ভালবাসার মাঝে আসে না কোনও জিনিসের মূল্য। এই ভালবাসা এবং শ্রদ্ধা আদি ও অকৃত্রিম।

পূর্ণিমা শুরু হচ্ছে কখন
২১ অগাস্ট সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হচ্ছে পূর্ণিমা। পরের দিন ২২ অগাস্ট রবিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত থাকছে সেটি। প্রায় ২ দিনই রাখি বন্ধনের শুভসময় থাকছে। তবে পূর্ণিমা পড়লেও সবচেয়ে শুভশক্ষণ শুরু হচ্ছে ২২ অগাস্ট সকাল ৬টা ১৪ মিনিট থেকে বিকেল ৫টা ৩৩ মিনিট পর্যন্ত। মোট ১১ ঘণ্টা ১৮ মিনিট থাকছে এই শুভক্ষণ। শ্রাবণ পূর্ণিমা তিথির ধনিষ্ঠা নক্ষত্রে উদযাপিত হবে এই রাখি। কাজেই অনেকটাই সময় পাওয়া যাচ্ছে। বেশির ভাগ বাড়িতেই রবিবার উদযাপন করা হবে রাখি পূর্ণিমা। অনেকেই এদিন নারায়ণ পুজো করে থাকেন।

বিরল মুহূর্ত
এবারের রাখি পূর্ণিমা বিশেষ ভাবে আলাদা কারণ এবারের রাখি পূর্ণিয়া থাকছে গজকেশ্বরী যোগ। জ্যোতিষ শাস্ত্র মতে যা ৪৭৪ বছর পর পর আসে। সূর্য, মঙ্গল ও বুধ একসঙ্গে সিংহ রাশিতে এসে মিলিত হবে এই রাখি পূর্ণিমায়।
সিংহকে রাশিচক্রের কার্তা হিসেবেই ধরা হয়। মঙ্গল সিংহ রাশির বন্ধু গ্রহ । রাশিচক্র ও গ্রহের এমন মিলনকে শুভ হিসেবে ধরা হয়। অন্যদিকে আবার বৃহস্পতি ও চন্দ্রও এক সরলরেখায় অবস্থান করছে। ফলে রাখির দিনে গজকেশরী যোগ তৈরি হবে। এই যোগ ভাল ভাগ্য নিয়ে আসবে। গজকেশরী যোগ রাজকীয় সুখ-সমৃদ্ধি দিতে পারে।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications