Rajyog 2023: সাতশো বছর পর তৈরি হবে এই শুভ রাজযোগগুলি, আর্থিক লাভ হবে কাদের

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি গ্রহই নিজেদের সময় মতন স্থান পরিবর্তন করে থাকে এবং সে সময়ে নানা রকম যোগ তৈরি করে থাকে। তাদের বিশেষ প্রভাব পড়ে বারো রাশির ব্যক্তিদের উপর। ৭০০ বছর পর পাঁচটি রাজযোগ গঠিত হচ্ছে।

২৯ নভেম্বর শুক্র তার স্থান পরিবর্তন করবে। বৃহস্পতির মুখোমুখি হবে এই গ্রহ। এই সময় পাঁচটি রাজযোগ তৈরি হবে। যেমন – শশ রাজযোগ, মালব্যরাজ যোগ, কেন্দ্রত্রিকোণ রাজযোগ, নবপঞ্চম রাজযোগ, রুচক রাজযোগ। যোগের বিশেষ প্রভাব পড়বে চার রাশির জাতক জাতিকাদের ওপর। আর্থিক দিকে তারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। দেখুন, সেই রাশির তালিকায় কোনও রাশির ব্যক্তিরা রয়েছেন।

Rajyog 2023

  • মেষ রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির (aries) জাতক-জাতিকাদের উপর এসময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন, মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে গেলে অর্থপ্রাপ্তি হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখের মুখ দেখবেন।

  • কন্যা রাশি

যোগের শুভ প্রভাব পড়বে কন্যা রাশির (virgo) ব্যক্তিদের উপর। এসময় আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন, নয়া সম্পত্তির মালিক হতে পারবেন আপনিও। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা আপনার। এসময় আপনার চাকরিতে পদোন্নতি হবে। এই সময়ে মানসিক চাপ অনেকটাই কমবে আপনার।

  • ধনু রাশি

যোগের শুভ প্রভাব পড়বে ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের উপর। যারা চাকরি করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। বৃহস্পতি কারণে আপনার জীবনের সফলতা থাকবে। তাছাড়া গুরু গ্রহের কৃপায় আপনি যেকাজে হাত দেবেন সেই কাজেই আপনি খুব উন্নতি করতে পারবেন। পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার।

  • মকর রাশি

পাঁচটি রাজযোগের শুভ প্রভাব পড়বে মকর রাশির (Capricorn) ব্যক্তিদের উপর। এসময় কর্মজীবনে খুব উন্নতি করতে পারবেন। যারা মডেলিং, ফিল্ম অভিনয়ে, সংগীত, হোটেলের কাজে যারা যুক্ত তাদের জীবনে সফলতা আসবে। যারা সরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। বেসরকারি চাকরি যারা করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। জীবনে অনেক দিন পর্যন্তই করতে পারবেন। শুধু তাই নয়, যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জীবনেও সফলতা নিশ্চিত।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+