রাজযোগের কারণে ভাগ্যের দ্বার উন্মোচিত হবে এই রাশির ব্যক্তিদের, কিন্তু কবে থেকে
raj yoga will be made in october this time some zodiac signs will strat succes time say astrology
জ্যোতিষশাস্ত্র অনুসারে যেকোন যোগই কিন্তু কোন না কোন প্রভাব ফেলে সকল রাশির ওপর। সেটি কখনোও শুভ হতে পারে, আবার কখনোও অশুভ হতে পারে। প্রতিটি গ্রহই প্রায় সব সময় তাদের ঘর পরিবর্তন করে থাকে বা বিপরীতমুখী হয়। ২৪ সেপ্টেম্বর শনিবার ৫৯ বছর পর গ্রহ নক্ষত্রের সংমিশ্রণে পাঁচটি শক্তিশালী রাজযোগ গঠন হচ্ছে। এই দিনে বিপরীতমুখী শনি, বুধ ও বৃহস্পতি এবং ৩টি গ্রহ কন্যা রাশিতে উপস্থিত থাকার কারণে ৫ টি অত্যন্ত শক্তিশালী রাজ যোগ তৈরী হচ্ছে। এই কারণেই ২৪ সেপ্টেম্বর থেকে তৈরি হবে শুভ সময় কিছু রাশির জন্য। চলতি মাসেই নিম্ন-শাখার রাজ যোগ, বুধাদিত্য রাজ যোগ, ভরদ রাজা যোগ ও হংস রাজা যোগ গঠিত হচ্ছে। জেনে নিন কাদের ওপর শুভ প্রভাব পড়বে।

বৃষ রাশি
এই যোগের ফলে বৃষ রাশির জাতকজাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। তারা ব্যবসায় প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। ব্যবসার জীবনে তাদের সুবিধা হবে। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন। তারপর শেয়ারবাজারে তারা লাভ করতে পারবেন।তাদের আয় বাড়বে। অংশীদারিত্ব কাজে তাদের জীবনে সাফল্য আসবে। আর সুখ, সৌন্দর্য ক্রমশই বাড়তে থাকবে। জীবনের যা সমস্যা ছিল সেটি কেটে গিয়ে আপনার দাম্পত্য এবং পারিবারিক জীবনে সুখ বাড়বে। যারা কঠিন রোগে আক্রান্ত তাদের তা কেটে যাওয়া সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি
কর্মজীবন থেকে ব্যবসায় সাফল্য সবকিছুতেই তারা সফল লাভ করতে পারবেন। জীবনে এগিয়ে যেতে পারবেন। যেকোনোও কাজেই তারা সফলতা পাবেন।যেকোনোও আদালত সংক্রান্ত মামলায় আপনাদের উপকার হবে, সাফল্য মিলবে। বড় কোনোও চুক্তিতে আপনাকে বাড়ির সদস্যরা সাহায্য করতে পারবেন।আর্থিক দিকে উন্নতির সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি
ব্যবসায় বড় সাফল্য আসতে পারে। হঠাৎ করে আর্থিক দিক থেকে কোন লাভ হতে পারে। নতুন চাকরিতে সাফল্য আসবে। এই সময়ে আটকে থাকে যেকোনোও কাজ আপনার হয়ে যাবে। এই সময় আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না।যদি আপনি নতুন ব্যবসা করে সেখানে বিনিয়োগ করেন, সেখান থেকে আপনার আর্থিক দিকে বেশ উন্নতি হবে। পরিবার সুখে থাকবে। জীবনে বিলাসিতা বাড়বে। আপনি জীবন সুখে ভরে উঠবে।যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের জীবনে সাফল্যের সময়।

ধনু রাশি
ব্যবসায় এই সময় খুব ভালো যাবে। নতুন যেকোন চুক্তি হতে পারে। কাজের জন্য দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। এই সময়ে মনে প্রাণে যা চাইবেন সেটি হবে।কাজের প্রশংসা পাবেন। আপনার কথাবার্তায় সংযম বজায় রাখুন। অকারণে রাগ করবেন না। জীবনের সাফল্যের সময় এটি। তাই শুভ কাজ শেষ করার চেষ্টা করুন।

মীন রাশি
এই সময়ে একটু ভালো সময়। এই সময় আপনি চাকরি নতুন প্রস্তাব পেতে পারেন। পদোন্নতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় খুব লাভ হবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। দূরে কোথাও ভ্রমন করতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সাফল্য পাবেন। এই সময় আপনারা নতুন চাকরির অফার পেতে পারেন। পরিবারের সদস্যদের নিয়ে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। যেখানে আপনার সঙ্গে সুখে থাকবেন। তাই এই সময় আপনি আপনার শুভ কাজ শেষ করার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications