রোহিনী নক্ষত্র যোগে করুন কৃষ্ণের উপাসনা, কখন শুরু হচ্ছে জন্মাষ্টমীর এই শুভক্ষণ জেনে নিন

রোহিনী নক্ষত্র যোগে করুন কৃষ্ণের উপাসনা, কখন শুরু হচ্ছে জন্মাষ্টমীর এই শুভক্ষণ জেনে নিন

হাতে আর মাত্র এক সপ্তাহ বাকি। তারপরেই জন্মাষ্টমী। গোটা দেশেই ঘরে ঘরে এই উৎসব পালিত হয়ে যাতে। শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে উদযাপন করা হয় এই বিশেষ দিনটি। কারণ পুরান মতে এই দিনেই ধরাধামে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্র যোগে কৃষ্ণের জন্ম হয়েছিল। এদিন কৃষ্ণের বালক রূপের বা নাড়ু গোপালের পুজো করা হয়।

কখন শুরু হচ্ছে জন্মাষ্টমীর এই শুভক্ষণ জেনে নিন

জন্মাষ্টমী এবার পড়েেছ অগাস্ট মাসে। তিথি শুরু হচ্ছে ৩ অগাস্ট। আর শেষ হচ্ছে সেদিনই রাত ১টা ৫৯ মিনিটে। এই সময়ের মধ্যেই পুজো সেরে ফেলতে হবে গৃহস্থকে। সেক্ষেত্রে দেখতে গেলে দিনভরই সময় থাকছে পুজো করার জন্য। তবে জন্মাষ্টমী পুজোর করে সুফল পেতে গেলে শুভক্ষণ মেনেই পুজো করতে হবে। তার জম্য রোহিনী নক্ষত্র যোগ থাকা অবশ্যই জরুরি। জন্মাষ্টমীর তিথিতে রোহিনী নক্ষত্র যোগে কৃষ্ণের উপাসানা করলে সুফল মিলবেই।

আর রোহিনী নক্ষত্র যোগ শুরু হচ্ছে ৩০ অগস্ট সকাল ৬টা ৩৯ মিনিটে। সেটা শেষ হবে ৩১ অগাস্ট মঙ্গলবার সকাল ৯টা ৪৪ মিনিট। এই সময়ের মধ্যে তবে শ্রীকৃষ্ণ জন্মেছিলেন গভীর রাতে। কাজেই অনেকেই রাতে পুজো করে থাকেন। তাই ৩০ অগাস্ট রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা ৪৪ মিনিট পর্যন্তও রয়েছে শুভক্ষণ। সেসময় রোহিনী নক্ষত্র যোগও থাকছে। ১টা ৫৯ মিনিট পর্যন্তই থাকছে রোহিণী নক্ষত্র যোগ। জন্মাষ্টমী ব্রতভঙ্গের সময় ৩১ অগস্ট সকাল ৯টা ৪৪ মিনিটের পর। অর্থাৎ িতথি শেষ হওয়ার পরেই জন্মাষ্টমীর ব্রত ভাঙা যাবে।

জন্মাষ্টমীর দিন সাধারণ বাড়ু গোপালের পুজো করা হয়। সেদিন তালের বড়া এবং পায়েস ভোগ দেওয়া হয় শ্রীকৃষ্ণকে। জন্মাষ্টমীর পুজো নিয়ম মেনে করলে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করতে পারেন। তাঁদের মনোস্কামনা পূর্ণ হয়। এই দিন গোপালকে প্রথমে স্নান করানো হয়। দুধ, দুর্বা, ঘাস, চন্দন এবং ঘি দিয়ে স্নান করানো হয়। তারপর নতুন পোশাক পরিয়ে বসানো হয় সিংহাসনে। সাজানো হয় ফুল দিয়ে। পোশাকে দেওয়া হয় সুগন্ধী। বৃন্দাবন, মথুরায় রীতিমত উৎসবের আমেজ হয় জন্মাষ্টমী উপলক্ষ্যে। কথিত রয়েছে মামা কংসের কারাগারে জন্মেছিলেন শ্রীকৃষ্ণ। দেবকীর গর্ভে জন্ম হলেও কৃষ্ণকে লালন পালন করে বড় করে তুলেছিলেন যশোদা। মহাভারতের বর্ননা করা হয়েছে শ্রীকৃষ্ণের লীলা। বাল্যকালে গোপালের একাধিক কীর্তি এখনও মুখে মুখে প্রচলিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+