কেরিয়ারে সাফল্য পেতে ঘরের এই কোণে রাখুন বই, বাস্তুশাস্ত্র মতে কিছু টিপস
কেরিয়ারে সাফল্য পেতে ঘরের এই কোণে রাখুন বই, বাস্তুশাস্ত্র মতে কিছু টিপস
কেরিয়ারে উন্নতির জন্য বিভিন্ন সময়ে একাধিক পন্থা অবলম্বন করা হয়। পরীক্ষায় সাফল্য পেতে বা চাকরি সহজে পেতে পরিশ্রম, অধ্যাবসায়ের পরও যদি কাঙ্খিত সাফল্য পাওয়া যায়, তাহলে রয়েছে বাস্তুশাস্ত্র মতে একাধিক সাফল্যের চাবিকাঠি। বহু ধরনের পন্থায় এই কেরিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান করা যায় বলে জানান বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন পন্থায় কেরিয়ারের উন্নতি করা যায়। বাস্তুশাস্ত্র মতে জানানো হয় , যদি বইপত্র বাড়িতে সঠিক দিশায় রাখা যায়, তাহলে মিলতে পারে কেরিয়ারের কাঙ্খিত সাফল্য।

পূর্ব দিকে মুখ করে পড়তে হবে
পড়াশোনা করার সময় যেন পড়ুয়ার মুখ পূর্বদিকে থাকে, সেই দিশাতেই মিলতে পারে সাফল্য। বলছেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা। মনে করা হয়, পূর্ব দিকে মুখ কের কোনও কাজ করলে,তাতে মনঃসংযোগ খুবই বাড়ে। ফলে সেই কাজে আসে সাফল্য। সেই কারণেই চাকরির পরীক্ষা হোক বা কলেজ , স্কুলের পড়াশোনা, কেরিয়ার গড়তে হলে পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করার বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়াও স্টাডি রুম যেন, ঈশান কোণে হয়, সেদিকে নজর রাখার বার্তা দিচ্ছেন বাস্তুবিশেষজ্ঞরা।

খোলা বই
বাড়ির মধ্য বা পশ্চিম প্রান্তে যদি পড়ার ঘর হয়, তাহলে তা পড়ুয়ার জন্য একটি ভালো সময় নিয়ে আসতে পারে। আর যেদিকে ঘরের দরজা সেদিকে যেন পড়ুয়ার মুখ না হয়, সেবিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়াও যেদিকে মুখ করে পড়ছে সে, সেদিকে যেন একটিও আয়না না থাকে। সে বিষয়ে নজর দিতে হবে। এছাড়াও যে ঘরে পড়াশোনা হচ্ছে সেই ঘরে যেন কোনও মতেই বই খুলে রাখা না থাকে। তাহলে তা পড়ুয়ার পড়াশোনায় খারাপ প্রভাব ফেলতে পারে।

কোনদিকে রাখবেন বই?
বাড়িতে ঈশান কোণে বুক শেল্ফ রেখে সেখানে বইপত্র রাখলে পড়াশোনার প্রতি মনসংযোগ আরও বাড়তেপারে বলে মনে করা হয়। যেখানে বুক শেল্ফ থাকবে, সেখানে যেন কোনও মতেই ধুলো আর নোংরা জমা না হয়। ধুলো আর ময়লাতে একটি ইতিবাচক দিকের প্রভাব বন্ধ হয়ে যায়। এতে পড়াশোনার ক্ষতি হয় । বলে মনে করছেন বাস্তুশাস্ত্রবিদ।

বুক শেল্ফ কোন ঘরে রাখলে তা ভালো ফল দেয়?
মনে করা হয়, বাড়িতে বুক শেল্ফ যদি রাখতে হয়, তাহলে তা ড্রইং রুমে রাখা খুবই ভালো ফল দেয়। তবে কোনওমতেই বেডরুমে বুক শেল্ফ রাখা ভালো ফলদায়ী নয়। দম্পতির বেড রুমে যদি বই থাকে, তাহলে তা দাম্পত্যে প্রভাব ফেলে দেয়। ফলে তার জেরে বৈবাহিক জীবনে থারাপ প্রভাব পড়ে। পূর্ব দিকে মুখ করে যদি পড়াশোনা করার সুযোগ না তাকে, তাহলে দক্ষিণ দিকের কোনও জায়গায় বসে পড়াশোনা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ।
-
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
ডিএ মামলায় নতুন ধোঁয়াশা! বকেয়া ভাতা কী পাবেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাকর্মীরা? জল্পনা তুঙ্গে -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
বসন্তের শুরুতেই বৃষ্টির ইঙ্গিত! এই সমস্ত জায়গাগুলিতে জারি হলুদ সতর্কতা, কী জানাচ্ছে হাওয়া অফিস? -
শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ! এবার মুখ্যসচিবের কাছে জবাব চাইল কেন্দ্র -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
T20 World Cup 2026 Final: নরেন্দ্র মোদী স্টেডিয়াম কি আনলাকি? ভারতের কেমন রেকর্ড আহমেদাবাদের মাঠে, একনজরে পরিসংখ্যান -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
৬৩ লক্ষ নাম বাদ নিয়ে তোলপাড় রাজনীতি! SIR তালিকার বিতর্কের মাঝে আজই বাংলায় আসছে কমিশনের ফুল বেঞ্চ












Click it and Unblock the Notifications