সারা জীবন মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হন এই স্বভাবের মানুষরা

লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত

ভারতীয় জ্যোতিষ শাস্ত্র এবং সেই সঙ্গে অন্যান্য ঋষিদের বাণী বিশ্লেষণ সবকিছুই সম্পদ, শিক্ষা, বিবাহিত জীবন, পারিবারিক সম্পর্ক, বন্ধু-শত্রুসহ প্রতিটি বিষয়ে পরামর্শ দিয়ে থাকে। শাস্ত্রে মানব জীবন এবং মানুষের চারিত্রিক দোষ, গুণ সম্পর্কে আলাদা আলাদা ভাবে নানা বিষয় বর্ণনা করা আছে। প্রাত্যহিক জীবনেই একটু খেয়াল কলে দেখা যায় যে প্রতিটি মানুষের চারিত্রিক বৈশিষ্ট, গুণ, দোষ সবকিছুই পৃথক পৃথক হয়ে থাকে। সেক্ষেত্রে জ্যোতিষ শাস্ত্র ও পুরাণ মতে এমন কী কী বিশেষ স্বভাব দেখলে বোঝা যায় যে মানুষের এমন কিছু অভ্যাস আছে, যার কারণে মানুষ দরিদ্র হয় এবং মা লক্ষ্মীও সেই ব্যক্তিকে ছেড়ে চলে যান। তাই শাস্ত্র অনুযায়ী জেনে নেওয়া যাক জীবনে ধন সম্পত্তি বজায় রাখার জন্য কী কী স্বভাব ত্যাগ করতে হবে।

আয় ব্যয়ের হিসেব

আয় ব্যয়ের হিসেব

শাস্ত্র অনুযায়ী, যে ব্যক্তি তার আয়ের চেয়ে বেশি ব্যয় করেন বা কারণে অকারণে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করেন, সেই ব্যক্তি সর্বদা সমস্যায় পড়েন। জ্যোতিষ মতে জীবনে অর্থ আয় করা এবং তার পাশাপাশি অর্থ সঞ্চয় করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি কঠিন সময়ে যে কোনও মানুষকে সাহায্য করে। যদি কোনো ব্যক্তি অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় করেন, তাহলে মা লক্ষ্মীও তার ওপর ক্রুদ্ধ হন।

 খারাপ সঙ্গ

খারাপ সঙ্গ

সংস্কৃতে একটি কথা খুব প্রচলিত আছে, 'ত্যাজ্য দুর্জন সংসর্গ, ভজ সাধু সমাগমম' অর্থাৎ দুষ্ট ব্যক্তি বা খারাপ সঙ্গ সবসময় ত্যাগ করা উচিত। আর ভালো ব্যক্তি বা সাধুদের সঙ্গ বজায় রাখা উচিত। তা না হলে জীবনে অনেক বিপদ ঘনিয়ে আসে। আর তাই যে সব মানুষের সঙ্গ ভুল, তাঁরা সম্পদের দেবী লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হন। কারণ ভুল সঙ্গের প্রভাব ব্যক্তিকে অনেক বেশি প্রভাবিত করে। এই ধরনের মানুষকে জীবনে অনেক ঝামেলা পোহাতে হয়। আর মা লক্ষ্মীও তাঁদের সঙ্গ ত্যাগ করেন।

 প্রতারণার শাস্তি

প্রতারণার শাস্তি

যে ব্যক্তি অন্যকে প্রতারণা করেন, এ ধরনের মানুষ সমাজ থেকে কখনোই সম্মান লাভ করতে সক্ষম হন না। এই ধরনের ব্যক্তিদের সারা জীবন অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। কারণ মা লক্ষ্মী কখনও প্রতারক ব্যক্তিদের আশীর্বাদ করেননা।

যে ব্যক্তি তার স্বার্থের জন্য মিথ্যা বলেন, মা লক্ষ্মী কখনও তার উপর সন্তুষ্ট হন না। তার সঙ্গে মিথ্যা কথা বলা যেসব ব্যক্তির স্বভাব তাঁদের প্রায়ই সমাজে লজ্জিত হতে হয়।

( এই সকল তথ্য সম্পূর্ণ শাস্ত্র ও পুরাণ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+