জন্মাষ্টমীর দিন রাশি অনুযায়ী এভাবে পুজো করুন ভগবান শ্রীকৃষ্ণের, পাবেন সুফল
জন্মাষ্টমীর দিন রাশি অনুযায়ী এভাবে পুজো করুন ভগবান শ্রীকৃষ্ণের, পাবেন সুফল
আর কিছুদিন পরই দেশে পালন হবে জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব ৩০ অগাস্টে দেশজুড়ে পালন হবে। ভগবান শ্রীকৃষ্ণ দাপরযুগে ভাদ্রমাসে কৃষ্ণপক্ষের অষ্টমীতে এই ধরায় অবতার হয়ে জন্ম নেন। শ্রীকৃষ্ণকে নারায়ণের অষ্টম অবতার হিসাবে মানা হয়। এ বছর জন্মাষ্টমীর দিন সেরকমই যোগ তৈরি হচ্ছে যা তাঁর জন্মের সময় হয়েছিল। এছাড়াও জন্মাষ্টমী এ বছর সোমবারে পড়েছে, যা অত্যন্ত শুভদিন। এই অবতারে, ইশ্বর শুধু ধর্মই প্রতিষ্ঠা করেননি বরং বিশ্বের কাছে ভালোবাসার গুরুত্ব ব্যাখ্যা করেছেন। কুরুক্ষেত্রে অর্জুনকে দেওয়া গীতার জ্ঞান আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর জন্মদিনে, ভগবান শ্রীকৃষ্ণ, যিনি তাঁর ভক্তদের রক্ষা করেন, তাঁকে ভক্তির সঙ্গে পূজা করা হলে তিনি খুব খুশি হন। যদি রাশি অনুযায়ী ভক্তরা জন্মাষ্টমীর দিন উপায় করেন তবে তাঁর সব মনোস্কামনা পূরণ হবে। এর জন্য, আপনার রাশি (বস্ত্র) সম্পর্কিত রঙের কাপড় পরিধান করুন এবং বাল গোপালের পূজো করুন এবং রাশিচক্র অনুসারে তাকে নৈবেদ্য দিন।

মেষ রাশি
এই রাশির জাতকরা ভগবানকে লাল রঙের বস্ত্র পরাবেন এবং মাখন ও মিশ্রী দিয়ে ভোগ দেবেন।

বৃষ রাশি
এই রাশির জাতকরা ভগবান শ্রী কৃষ্ণকে সাদা রঙের পোশাক পরিয়ে রূপোর গয়না দিয়ে সাজাবে এবং মাখনের ভোগ দেবে।

মিথুন রাশি
এই রাশির জাতকরা ভগবান শ্রীকৃষ্ণকে একটু ঢেউ খেলানো পোশাক পরাবেন এবং অন্য সব ভোগের মধ্যে দই অবশ্যই দেবেন।

কর্কট রাশি
এই রাশির জাতকরা ভগবান শ্রীকৃষ্ণকে সাদা রঙের পোশাক পরাবে এবং ভগবানকে কেশর ও দুধের নৈবেদ্য দেবে।

সিংহ রাশি
এই রাশির জাতকরা ভগবান শ্রীকৃষ্ণকে গোলাপি রঙের পোশাক পরাবে এবং মাখন-মিশ্রি দিয়ে ভোগ দেবে।

কন্যা রাশি
এই রাশির জাতকরা শ্রীকৃষ্ণকে সবুজ রঙের বস্ত্র পরিধান করিয়ে পুজো করবে, তাহলে সুফল পাওয়া যাবে। এর সঙ্গে মাওয়ার বরফির ভোগও দেবে।

তুলা রাশি
এই রাশি র লোকেরা ভগবানকে কেশর বা গোলাপি রঙের পোশাক পরাবে এবং মাখন-মিশ্রির পাশাপাশি ঘি-এর ভোগও চড়াবে।

বৃশ্চিক রাশি
এই রাশির জাতকরা ভগবান কৃষ্ণকে লাল রঙের পোশাক পরাবে এবং মাখন বা দই ভোগ দেবে।

ধনু রাশি
এই রাশির জাতকরা ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের পোশাক পরাবে এবং হলুদ রঙের মিষ্টি ভোগে দেবে।

মকর রাশি
এই রাশির জাতকরা ভগবান শ্রীকৃষ্ণকে কমলা রঙের পোশাক পরালে তা শুভ হবে। এর সঙ্গে মিশ্রি ভোগ দেবে।

কুম্ভ রাশি
এই রাশির জাতকেরা শ্রী কৃষ্ণকে নীল রঙের পোশাক পরানো উচিত। আর ভোগে বালুশাহী দেওয়া শুভ বলে মনে করা হয়।

মীন রাশি
এই রাশির জাতকরা ভগবান শ্রীকৃষ্ণকে পিতাম্বরী রঙের পোশাক পরাবে এবং কেশর ও মাওয়ার বরফি দিয়ে ভোগ দেবে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications