New Year 2024: নয়া বছরে গ্রহ গোচরে অর্থবর্ষণ হতে চলেছে কোন রাশির জাতকদের

নতুন বছর প্রায় দোরগোড়ায়, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই আসছে ২০২৪ সাল, আমরা সকলেই নতুন বছরকে আনন্দের সঙ্গে স্বাগত জানাব। আর নতুন বছরে অনেক বড় গ্রহরা তাদের স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের ওপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলবে।

নতুন বছরের শুরুতে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে অনেক গ্রহরা স্থান পরিবর্তন করতে চলেছে, সেই তালিকায় রয়েছে সূর্য, শুক্র, বুধ গ্রহ। গ্রহরা এক রাশিতে থেকে অন্য রাশিতে গমন করবে এবং সমস্ত রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে তারা।

New Year 2024

  • কবে সূর্য ঘর পরিবর্তন করবে

২০২৪ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। সেই সময়ই পালিত হবে মকর সংক্রান্তি, ভোর ২ টো ৫৪ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে। সূর্যের অন্য রাশিতে প্রবেশের কারণে কিছু রাশির ব্যক্তিদের জীবনে সফলতা আসবে। সেই তালিকায় রয়েছে কন্যা, কুম্ভ রাশির জাতক-জাতিকারা। এই সময়ে বৃষ, কর্কট, সিংহ, কন্যা, বৃশ্চিক, মীন রাশির ব্যক্তিদের লাভ হবে। তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। এমনকি ভাগ্যের পূর্ণ সহায়তাও পাবেন এই রাশির জাতক জাতিকারা।

  • শুক্র গ্রহ কবে স্থান বদল করবে

শুক্র গ্রহ ২০২৪ সালে ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে, এসময় তার স্থান বদল করে বারো রাশিকে নানাভাবে প্রভাবিত করবে। জানুয়ারি মাসের ১৮ তারিখ রাত ৮ টা ৫৬ মিনিটে বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে শুক্র। তিন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো যাবে। তার মধ্যে রয়েছে মেষ, বৃষ ও কর্কট রাশির ব্যক্তিরা। শুক্রকে আমরা সমৃদ্ধি, সৌন্দর্য, বিলাসিতার কারক বলেই জানি।

  • নতুন বছরে বুধ কবে ঘর বদল করবে

গ্রহের রাজকুমার হল বুধ, প্রায় প্রত্যেক মাসেই তারা স্থান পরিবর্তন করে এবং বারো রাশির ওপরে নানান প্রভাব ফেলে। জানুয়ারি মাসের ২ তারিখ বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এসময় তিন রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে, তাদের জীবনের সফলতা লেগে থাকবে। সেই রাশির মধ্যে রয়েছে মকর, কুম্ভ রাশি। আপনারা জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনাদের সাফল্য লেগে থাকবে। নয়া সম্পত্তির মালিক হবেন এই রাশির ব্যক্তিরা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+