ছেঁড়া জামা-কাপড় ভুলেও বাড়িতে রাখবেন না, অবস্থার অবনকি অনিবার্য, জেনে নিন বাস্তু টিপস
ছেঁড়া জামা-কাপড় ভুলেও বাড়িতে রাখবেন না, অবস্থার অবনকি অনিবার্য, জেনে নিন বাস্তু টিপস
বাড়িতে সুখ সমৃদ্ধি থাকুক সকলেই চান। সচ্ছলতা সবসময় বজায় রাখতে চান সকলে। আর সেটা করতে হলে কতগুলি জিনিস অবশ্যই মেনে চলতে হবে। বাস্তুতে এমনই কতগুলি বিশেষ কারণ উল্লেখ করা আছে যেগুলি না করলে আপনি দ্রুত গরিব হয়ে যাবেন। বাড়িতে অনটন বাড়বে।

ছেঁড়া জামাকাপড় রাখবেন না
বাড়িতে কখনও ছেঁড়া জামা-কাপড় রাখবেন না। আমরা সাধারণ ছেঁড়া জামাকাপড় ব্যাগবন্দি করে তুলে রেখে দিই। কিন্তু এই ছেঁড়া জামাকাপড়ের বাণ্ডিলই বাড়িতে অশান্তি ডেেক নিয়ে আসে। বাড়িতে নেগেিটভ এনার্জি ভর করে। দুর্ভাগ্য তাড়া করে বেরাবে। কাজেই বাড়িতে যদি কোনও জামা কাপড় ছিঁড়ে যায় বা পুরনো হয়ে যায় হয় সেগুলি ফেলে দিন না হলে কাউকে দিয়ে দিন।

পুরনো ঠাকুরের মূর্তি রাখবেন না
বাড়িতে কিছুতেই পুরনো ঠাকুরের মূর্তি রাখবেন না। পুরনো বা ভাঙা ঠাকুরের মূর্তি বাড়িতে রাখলে সেটাকে অশুভ বলে মনে করা হয়। আপনার অজান্তেই দুর্ভাগ্য হানা দেবে বাড়িতে। বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। ঠিক একই ভাবে এক সঙ্গে অনেক ঠাকুরের মূর্তি কখনও রাখবেন না সিংহাসনে বা ঠাকুর ঘরে। তাতে আরও অমঙ্গল তাড়া করবে। সাধারণ সকলের বাড়িতেই, দুর্গা, শিব, গণেশ, বিষ্ণুর মূর্তি থাকে ঠাকুর ঘরে। এগুলি ছাড়া ৩টির বেশি মূর্তি ঠাকুরঘরে রাখা ঠিক নয়। এতে শুভর থেকে অশুভ বেশি হয়।

ছাদে ভাঙাচোড়া রাখবেন না
অনেকেই বাড়ির ছাদে ভাঙাচোরা জিনিস রেখে দেন। সেটাকে অশুভ বলে মনে করা হয়। বাড়ির ছাদে যত ময়লা এবং আবর্জনা জমিয়ে রাখবেন সেগুলি আপনার জীবনে প্রভাব ফেলবে। বাড়ির ছাদ সমসময় পরিষ্কার রাখা উচিত। আর বাড়িতে কোনও ভাঙা আসবাব রাখবেন না। বাস্তু শাস্ত্রে বলে বাড়িতে ভাঙা আসবাব জোড়াতালি দিয়ে রাখলে সৌভাগ্য থমকে যায়।

ভাঙা পাথর রাখবেন না
হাতে অনেকেই পাথরের আংটি পরেন। বা অনেকের গয়নাতেই পাথর বসানো থাকে। কোনও কারণে সেই পাথর চটে গেলে। বা চিড় ধরলে কিছুতেই সেটা বাড়িতে রাখবেন না। সেটা জলে ভাসিয়ে দেবেন। নাহলে বাড়িতে অমঙ্গল ভর করে।












Click it and Unblock the Notifications