সেপ্টেম্বর ২০১৬ মাসিক রাশিফল : মকর রাশি
এই মাসটি আপনার জন্য যেমন চ্যালেঞ্জের তেমনি শুভ। আপনি মন থেকে যে কাজ করবেন বলে ঠিক করেছেন তার সঠিক মূল্য আপনি পাবেন। আপনার মধ্যে যদি কোনও শিল্প সত্ত্বা থেকে থাকে তাহলে সেই দক্ষতা প্রকাশের জন্য এটাই শুভ সময়। আপনার লাভ লাইফের সমস্যাও মিটে যাবে। তবে আপনাকে আরও বেশি সামাজিক দায়-দায়িত্ব পালন করতে হবে।
আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। যে কোন ঝগড়া, অশান্তির থেকে দূরে থাকুন। আপনজনের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে সতর্ক থাকুন। আগুন এবং ধারালো বস্তুর থেকে দূরত্ব বজায় রাখুন।

কাজের ক্ষেত্রে ধৈর্য্য হারালে চলবে না। কর্মক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। পজিটিভ মানসিকতা দিয়েই কর্মক্ষেত্রে সাফল্য আসবে।
এই মাসে আপনার ভাল আর্থিক যোগ রয়েছে। বিনিয়োগ থেকে লাভ হতে পারে। এই মাসে আপনার পছন্দের জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগও আসতে পারে।












Click it and Unblock the Notifications