অগাধ ধন–সম্পত্তি পেতে চান? রাখী উৎসবের দিন করুন এই উপায়, কৃপা পাবেন মা লক্ষ্মীর
শ্রাবণ মাসের পূর্ণিমার দিন রাখী বন্ধনের উৎসব পর্ব পালন করা হবে। যদিও এই বছর রাখী বন্ধন উৎসব নিয়ে বেশ ভ্রম রয়েছে। পূর্ণিমা তিথি ১১ অগাস্ট ২০২২ সালে শুরু হবে কিন্তু এদিন ভদ্রকাল থাকার কারণে ১২ অগাস্ট সকালে রাখী বাধার জন্য শুভ মুহূর্ত থাকবে। এদিন বোনেরা হাতে মেহেন্দি পরেন, ভাইদের হাতে রাখী পরান এবং তাদের দীর্ঘায়ুর কামনা করেন। অন্যদিকে ভাইয়েরা বোনেদের উপহার দেন এবং বোনেদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এছাড়া রাখী বন্ধনের দিন সুখ-সমৃদ্ধি প্রাপ্তির জন্য বিশেষ বলে মনে করা হয়। এইদিন করা উপায় ধনলাভের জন্য বিশেষ বলে মনে করা হয়। এই উপায় জীবনে উন্নতি ও সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

এই উপায় করলে পাওয়া যাবে মা লক্ষ্মীর কৃপা
রাখী বন্ধন উৎসবের দিন এই উপায় করলে অনেক লাভ পাওয়া যায়। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন। এরকম করলে জীবনে অগাধ ধন-সম্পদ পাওয়া যায়। উন্নতি আসে। কাজে আসা বাধা দূর হয়ে যায়।

বাধা দূর করার উপায়
যদি কাজে বারংবার বাধা আসে এবং কোনও কাজ সময় মতো হচ্ছে না দেখেন তবে এর থেকে রেহাই পাওয়ার জন্য রাখী উৎসবে, শ্রাবণ পূর্ণিমার দিন ভগবান গণেশের পুজো করুন। এর জন্য গণেশজির মূর্তি বা ছবির সামনে লবঙ্গ ও সুপারি রেখে পুজো দিন। এরপর যখনই কোনও বিশেষ কাজের জন্য যাবেন তখন নিজের কাছে এই লবঙ্গ ও সুপারি রেখে দেবেন। কাজে আপনি অবশ্য সফল হবেন।

আর্থিক সঙ্কট দূর করার উপায়
আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য রাখীর দিন মাটির লাল রঙের ঘড়ায় একটি নারকেল রেখে ঘড়াটি লাল কাপড় দিয়ে ঢেকে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। কিছু সময়ের মধ্যে ধনের প্রবাহ বাড়তে থাকবে।

উন্নতি পাওয়ার উপায়
রাখীর দিন মা লক্ষ্মীর পুজো করুন আর লক্ষ্মীদেবীকে পাঁচ ধরনের মেওয়া দেওয়া ক্ষীরের ভোগ দিন। এরপর এই প্রসাদ শিশু, বিশেষ করে কন্যাদের মধ্যে বিতরণ করে দিন। চাকরি-ব্যবসায় উন্নতি পাওয়া যাবে।

আটকে থাকা ধন পাওয়ার উপায়
রাখীর দিন কর্পূর জ্বালিয়ে তা দিয়ে কাজল তৈরি করুন, এরপর একটি কাগজে কাজল দিয়ে সেই ব্যক্তির নাম লিখুন, যার কাছে আপনার টাকা আটকে রয়েছে। এরপর এই কাগজটিকে কোনও পাথর দিয়ে চাপা দিয়ে দিন। শীঘ্রই আপনার আটকে থাকা টাকা আপনি পেয়ে যাবেন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications