টাকা হাত থেকে পড়ে যাওয়ার অর্থ শুভ না অশুভ, কী বলছে জ্যোতিষশাস্ত্র?
টাকা হাত থেকে পড়ে যাওয়ার অর্থ শুভ না অশুভ, কী বলছে জ্যোতিষশাস্ত্র?
মানুষের জীবনে অর্থের খুব দরকার। অর্থ ছাড়া কোন মানুষের এক পাও চলতে পারেন না। কিন্তু এমন অনেকেই রয়েছেন অনেক অর্থ উপার্জন করার পরেও সেই অর্থ ধরে রাখতে পারেন না। তাদের খরচ ক্রমশই বাড়তে থাকে। কিন্তু এর পিছনে কী কারণ আছে তা সকলের জানা নেই। হাত থেকে টাকা প্রায় সময়েই আমাদের সকলের পড়ে যায়। সেটি অশুভ হতে পারে বা শুভ হতে পারে তা আমাদের অনেকেরই অজানা। হাত থেকে টাকা পড়ে যাওয়ায় অনেক সময় লাভ-ক্ষতিরও হিসাব বোঝা যায়। হঠাৎ হাত থেকে টাকা পড়ে যাওয়া কিন্তু খুব শুভ বলেও মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। তাহলে জেনে নিন হাত থেকে টাকা কোন সময় যাওয়ার পেছনে কী কী কারণ লুকিয়ে রয়েছে।

বাড়ি থেকে টাকা পড়ে গেলে তা কী শুভ
আপনি কোন কাজে বাড়ি থেকে বাইরে বেরোচ্ছেন, তখন আপনার হাত থেকে টাকা বা পয়সা পড়ে গেল তা কিন্তু খুব শুভ বলে মনে করা হয়। এর কারণ আপনি বাইরে যখন কোন কাজে বেড়েছেন সেখান থেকে আপনি আর্থিক উন্নতি করতে পারবেন। এই সময় আপনি লেনদেন করতে পারেন। তা আপনার জন্য খুব শুভ হবে। তবে যে টাকাটি আপনি সেদিন ইনকাম করে আনবেন সেদিন সেটিকে খুব ভালো স্থানে রাখবেন। যেন হাত থেকে না পড়ে যায়, সেদিকেও খেয়াল রাখবেন। এতে আপনার অর্থের দিকে খুব শুভ হবে। আপনি ঋণগ্রস্ত থেকে মুক্তি পাবেন।

সকালের টাকা পড়ে যাওয়ার কারণ কী
কোন ব্যক্তির হাত থেকে যদি সকালে টাকা পড়ে যায় তা কিন্তু শুভ বলে মনে করা হয়। এর থেকে বোঝা যায় খুব শীঘ্রই আপনার হাতে অর্থ আসতে চলেছে অর্থাৎ আপনার আর্থিক দিয়ে খুব শুভ হবে। আপনি ব্যবসা ও চাকরিক্ষেত্রে শুভ লাভ হওয়ার সময় উপস্থিত। আপনার পারিবারিক দিক সচ্ছল হবে। পরিবারে আপনার বিপদ কাটার সময় এসেছে।

কখনই অর্থকে অসম্মান করবেন না
অর্থকে অসম্মান করবেন না কখনোই। কারণ এতে মা লক্ষ্মী খুব রেগে যান। যদি এক টাকা হয় তাহলেও তা সম্মান করুন। কোন ব্যক্তি যদি টাকাকে অসম্মান করে থাকেন তার আর্থিক দিকে অনেক অবনতি হয়। সে জীবনে তত উন্নতি করতে পারেন না। তাঁর বাড়তি খরচ আরও বাড়তে থাকে। তাই অর্থকে কখনোই অসম্মান করা উচিত নয়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications