জুলাই মাসে বুধের স্থান পরিবর্তনে শুভ প্রভাব পড়বে এইসব রাশির উপর, হবে আর্থিক উন্নতি

জুলাই মাসে বুধের স্থান পরিবর্তনে শুভ প্রভাব পড়বে এইসব রাশির উপর, হবে আর্থিক উন্নতি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতি মাসে কোনো না কোনো গ্রহ রাশি পরিবর্তন করে। গ্রহের রাশি পরিবর্তনের কারণে সব রাশির মানুষের ওপর এর বিশেষ প্রভাব পড়ে। জুলাই মাসে, পাঁচটি প্রধান গ্রহ রাশিচক্র পরিবর্তন করতে চলেছে, যার মধ্যে বাক, বুদ্ধিমত্তা, গণিত এবং ব্যবসার কারক গ্রহ তথা গ্রহদের রাজকুমার বুধ প্রথমে অবস্থান পরিবর্তন করবেন। বুধ তার নিজস্ব রাশি মিথুন রাশিতে প্রবেশ করবেন আগামী ২ জুলাই। বুধের রাশি পরিবর্তন ব্যক্তির ব্যবসা, অর্থনীতি এবং আচরণে বিশেষ প্রভাব ফেলবে। এর পর আগামী ১৬ জুলাই বুধ গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং মাসের শেষে অর্থাৎ ৩১ জুলাই সিংহ রাশিতে যাত্রা শুরু করবেন। বুধের রাশি পরিবর্তনের কারণে কোনো কোনো রাশির মানুষের ভাগ্যের পরিবর্তন হতে পারে। দেখে নেওয়া যাক বুধের অবস্থান পরিবর্তনের ফলে কোন কোন রাশির উপর কী কী প্রভাব পড়তে চলেছে।

বৃষ রাশি

বৃষ রাশি

বুধ গ্রহের এই অবস্থান পরিবর্তন এই রাশির দ্বিতীয় ঘরে ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোনও রাশির দ্বিতীয় ঘরটি অর্থ এবং বক্তৃতার ঘর বলে বিবেচিত হয়ে থাকে। আর এক্ষেত্রে আগামী ২ জুলাই থেকে বাকি সময়টি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ এবং ভাগ্যবান হবে। হঠাৎ আর্থিক লাভের লক্ষণ রয়েছে। আপনি যে কোনও সম্পত্তি বিক্রি করে প্রচুর অর্থ পেতে পারেন যা আপনার ভবিষ্যতের জন্য ভাল হবে। যারা ব্যবসায় নিযুক্ত আছেন তাদের জন্য এই সময়টি চমৎকার হবে। ব্যবসায় ভালো লাভ হবে। পরিকল্পনা সফল হবে। যারা প্রেম করছেন, তাঁদের জন্য এই সময়টা ভালো যাবে।

 সিংহ রাশি

সিংহ রাশি

জুলাই মাসে বুধের এই স্থান পরিবর্তন এই রাশির জাতক জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। বুধ গ্রহের অবস্থান হবে রাশির ১১ তম ঘরে। রাশিফলের ১১ তম ঘরটি আয় এবং লাভের স্থান বলে বিবেচিত হয়ে থাকে। জুলাই মাসের ২তারিখ থেকে এই রাশির ব্যক্তিরা আয়ের ভালো বৃদ্ধি দেখতে পাবেন, ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিপ্রার্থীদের জন্য বুধের আগমন ভগবানের আশীর্বাদ বয়ে আনবে। ভাগ্য এই সময় পূর্ণ সমর্থন করবে। মন খুশি থাকবে, যার কারণে অন্য মানুষের সঙ্গে নানা বিষয়ে মতপার্থক্য দূর হবে। আচমকা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য এইসময় সাহায্য করবে, যার কারণে সব কাজ সময়মতো সম্পন্ন হবে। কন্যা রাশিতে বুধ গ্রহের গমন জন্মছকের দশম ঘরে হবে। রাশিফলের দশম ঘরটি ব্যবসা ও চাকরির স্থান বলে বিবেচিত হয়ে থাকে। তাই কন্যা রাশির জন্য ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাঙ্খিত জায়গায় কাজ করার সুযোগ পাবেন। ব্যবসায় ভালো সুযোগ আসবে। ব্যবসা সম্প্রসারণের সুযোগ থাকবে। লাভের শুভ লক্ষণ রয়েছে।

মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতকদের জন্য এই পরিবর্তন বেশ ভালো ফল দেবে। ভাগ্যের ভালো সহযোগিতার কারণে সব ধরনের কাজে ভালো সাফল্য পাবেন। ভাগ্য ধাপে ধাপে ভালোর দিকে যাবে যার কারণে আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+