Mangal Gochar 2023: কন্যা রাশিতে প্রবেশ করে মঙ্গল কাদের নতুন সম্পত্তির মালিক করবেন?

জ্যোতিষশাস্ত্রে (astrology), মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, এই গ্রহ স্থান পরিবর্তন করায় ১২ রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে, সেটি কারোর জীবনে ইতিবাচক হতে পারে, আবার কারোর জীবনে নেতিবাচকও হতে পারে। মঙ্গল গ্রহ বর্তমানে কন্যা রাশিতে রয়েছে।

১৮ অক্টোবর পর্যন্ত মঙ্গল কন্যা রাশিতে থাকবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। কাদের আর্থিক দিকে লাভ হবে। কাদেরই বা মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, জানুন।

Mangal Gochar 2023

কর্কট রাশি

মঙ্গল স্থান পরিবর্তন করার কারণে কর্কট রাশির (cancer) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে, এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। আর্থিক দিকে খুব লাভ হবে। আপনার জীবনের সাফল্য লেগে থাকবে। আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে,আইনি মামলা থেকে বের হতে পারবেন। কারোর সঙ্গে অযথা তর্ক করবেন না, মাথা ঠাণ্ডা রেখে চলার চেষ্টা করুন। এই সময় নতুন সম্পত্তি কিনতে পারেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। আত্মবিশ্বাসে পূর্ণ হবেন। আপনার মানসিক চাপ অনেক কমবে, কথাবার্তা নিয়ন্ত্রণ রেখে বলার চেষ্টা করুন।

কন্যা রাশি

মঙ্গল ঘর পরিবর্তন করে কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে, আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। এই রাশির চতুর্থ ঘরের অধিপতি হল মঙ্গল। আপনি জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সাফল্য আসবে। আপনাদের আর্থিক লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Mangal Gochar 2023

বৃষ রাশি

মঙ্গল স্থান পরিবর্তন করে বৃষ রাশি (Taurus) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার মনের ইচ্ছা পূরণ হওয়া সম্ভবনা রয়েছে। আপনি যে আইনি ঝঞ্ঝাটে ছিলেন সেটা থেকে বের হতে পারবেন। শুধু তাই নয়, ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনার সন্তানের জন্য চিন্তা করতে হবে না। তার কোনও সুখবরই আপনি আরোও বেশি খুশি হয়ে উঠবেন। যারা ব্যবসা করছেন তাদের আরও লাভ হবে। নতুন ব্যবসাতেও বিনিয়োগ করতে পারেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+