মকর সংক্রান্তি ঘিরে কোন কোন পৌরাণিক কাহিনি প্রচলিত! জেনে নিন

বছরের প্রথম বড় উৎসব মকর সংক্রান্তি। উত্তর থেকে দক্ষিণ, দেশের বিভিন্ন অংশে এই উৎসব ঘিরে শুরু হয়েছে সাজো সাজো রব। পৌষের শেষ লগ্নের এই উৎসব ভারতীয় সংস্কৃতিতে একটি প্রাসঙ্গিক বিষয়। অসম থেকে অন্ধপ্রদেশ, পাঞ্জাব থেকে তামিলনাড়ু পর্যন্ত মকর সংক্রান্তি উপলক্ষ্যে রয়েছে একাধিক উৎসবের আয়োজন। তবে এই অনুষ্ঠান ঘিরে পৌরাণিক কথার কয়েকটি অংশ একনজরে দেখে নেওয়া যাক।

 রামের ঘুড়ি ওড়ানো

রামের ঘুড়ি ওড়ানো

'রামায়ণ' অনুসারে শ্রীরামের হাত ধরে শুরু হয়েছিল মকর সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানোর খেলা। আর সেই পরম্পরাই আজ পর্যন্ত চলে আসছে। আর সেই পৌরাণিক ঘটনা অনুযায়ীই শুরু হয়েছে এই ঐতিহ্য।

রামের ঘুড়ি খুঁজতে গিয়েছিলেন কে?

রামের ঘুড়ি খুঁজতে গিয়েছিলেন কে?

কথিত রয়েছে রামের ওড়ানো ঘুড়ি একবার কেটে দূরে চলে যায়। আর তার খোঁজ করতে যান স্বয়ং হনুমান। জানা যায়, ইন্দ্রের পুত্র জয়ন্তের কাছে পৌঁছে যায় রামের সেই ঘুড়ি।

 হনুমানের হাতে কে দেয় ঘুড়ি?

হনুমানের হাতে কে দেয় ঘুড়ি?

এরপর হনুমানের হাতে সেই হারিয়ে যাওয়া ঘুড়ি তুলে দেন জয়ন্তের স্ত্রী । তবে তার আগে , হনুমানকে তিনি শর্ত দেন যে, যদি শ্রীরামের দর্শন পাওয়া যায় ,তাহলেই তিনি ঘুড়ি ফিরিয়ে দেবেন। এই অবস্থায় গোটা ঘটনা হনুমান রামকে বলেন। তারপরই রাম চিত্রকূট পর্বতে দেখা দেন জয়ন্তের স্ত্রীকে। আর সেই ঘটনাকে মনে রেখেই শুরু হয়েছে এই উৎসব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+