Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MAHASHIVRATRI 2022: মহাশিবরাত্রির দিনেই ঘটবে এই মহা-সংযোগ! এই রাশিগুলিতে কি প্রভাব

মানা হয়ে থাকে এদিনেই ভগবান শিব এবং মাতা পার্বতীর দিন আকাশে গ্রহের কিছু পরিবর্তন ঘটবে! আর তাতে একটা মহাসংযোগ ঘটতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র মতে, মহাশিবরাত্রির দিন শনির মকরে চন্দ্রমা, শনি, শুক্র, বুধ এবং মঙ্গলগ্রহ মিলে পাঁচ গ

আগামীকাল মঙ্গলবার ১লা মার্চ, ২০২২ মহা শিবরাত্রি। মানা হয়ে থাকে এদিনেই ভগবান শিব এবং মাতা পার্বতীর দিন আকাশে গ্রহের কিছু পরিবর্তন ঘটবে! আর তাতে একটা মহাসংযোগ ঘটতে চলেছে। জ্যোতিষ শাস্ত্র মতে, মহাশিবরাত্রির দিন শনির মকরে চন্দ্রমা, শনি, শুক্র, বুধ এবং মঙ্গলগ্রহ মিলে পাঁচ গ্রহ যোগ তৈরি হবে।

গ্রহের এই মহাসংযোগ এই পাঁচ রাশির জাতকের কাছে খুবই শুভ হিসাবে মনে করছেন জ্যোতিষরা। এই সমস্ত রাশির জাতকের উপর ভয়ঙ্করভাবে মহাদেবের অসীম কৃপা পড়বে। এমন ধন-সম্পতি ফুলে ফেপে উঠবে বলেও মনে করা হচ্ছে।

মহাশিবরাত্রির দিনে এই সমস্ত রাশির উপর অসীম কৃপা পড়বে-

মেষ রাশি (Aries):

মেষ রাশি (Aries):

মেষ রাশির এই সমস্ত জাতকের উপর মহাশিবরাত্রির দিনে শিবের বিশেষ কৃপা থাকবে। ধন-সম্পত্তির অধিকারী হবেন। আর্থিক অবস্থা মজবুত হবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি অপেক্ষা করছে। ভাগ্যের সদয় হবে বলেও জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র। দীর্ঘদিন ধরে কোনও আটকে যাওয়া কাজও নতুন ভাবে শুরু হবে বলে জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র।

বৃষ (Taurus):

বৃষ (Taurus):

বৃষ রাশির জাতকদের কাছে মহাশিবরাত্রির দিন খুবই গুরুত্বপূর্ণ। গ্রহের মহাসংযোগ এই রাশির জাতকদের ভাগ্য বদলে দেবে। জাতকদের কাজে ব্যাপক ভাবে সফলতা আসবে বলেও দাবি। দীর্ঘদিন ধরে কোথাও টাকা আটকে থাকলে বা পাওয়ার থাকলে তা পাবেন। ধন-সম্পত্তির অধিকারী হবেন। লাভ লাইফ ভালো হবে বলেও জানাচ্ছেন জ্যোতিষরা। আরও ভালো সময় আসার জন্যে মহাশিবরাত্রির দিন মহাদেবকে আখের রশ এবং দুধ দিয়ে অভিষেক করতে হবে।

মিথুন(Gemini):

মিথুন(Gemini):

মহা শিবরাত্রির দিন এই রাশির জাতকদের কাছে খুবই ভালো খবর আসতে পারে। শুধু তাই নয়, এই রাশির জাতকদের উপর ভোলানাথের উপর বিশেষ আশির্বাদ পড়বে। দাম্পত্য জীবন আরও ভালো হবে বলে জানাচ্ছেন জ্যোতিষ শাস্ত্র।

তুলারাশি (Libra):

তুলারাশি (Libra):

মহাশিবরাত্রির দিনে তুলা রাশির মানুষের জন্যে খুবই ভালো সময়ে। এই সময়ে কাজের সুযোগ তৈরি হতে পারে। এমনকি এই মহা সংযোগ কেরিয়ারের জন্যেও অবশ্যই ভালো একটা সময়। এই সময়ের জাতকদের বেড়াতে যাওয়ার সুযোগ পর্যন্ত তৈরি হতে পারে।

মকর রাশি (Capricorn):

মকর রাশি (Capricorn):

পাঁচ গ্রহের এই মহা সংযোগ বদলে দেবে অনেক কিছু! এই যোগ এই রাশির মানুষদের জন্যে শুভ কিছু ঘটতে পারে। কেরিয়ার থেকে ব্যবসাতে বড় সুযোগ আসতে পারে। প্রমোশন, চাকরি না পাওয়া, ইনক্রিমেন্টের সুযোগ আসতে পারে এই রাশির মানুষের কাছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+