লোকসভা ভোটে যাদবপুরে মিমি নাকি অনুপম , পাল্লা ভারী কোনদিকে! শাস্ত্রের গণনা কোন উত্তর দিচ্ছে
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই সপ্তম ও শেষদফার ভোটগ্রহণ পর্ব । আর সেই ভোটগ্রহণ ঘিরেই সারা দেশে চড়ছে রাজনীতির পারদ।
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই সপ্তম ও শেষদফার ভোটগ্রহণ পর্ব । আর সেই ভোটগ্রহণ ঘিরেই সারা দেশে চড়ছে রাজনীতির পারদ। বাংলায় সপ্তম দফা ভোটগ্রহণ ঘিরে নজর রয়েছে যাদবপুর কেন্দ্রে। এই কেন্দ্রের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী। ভোটরাজনীতিতে দলবদলের জেরে আপাতত তারকার তালিকায় রয়েছেন সেখানের বিজেপি প্রার্থী অনুপম হাজরাও। জ্য়োতিষশাস্ত্রের গণনা এই দুই তারকাকে নিয়ে কী বলছে দেখে নেওয়া যাক।

অনুপম হাজরার সম্পর্কে তথ্য
১৯৮২ সালের ৩০ মে শান্তিনিকেতনে জন্মেছেন অনুপম হাজরা। একাকেল বোলপুরের তৃণমূল সাংসদ আজ বিজেপিতে। জ্যোতিষশাস্ত্র বলছে অনুপমের সূর্যকোষ্ঠীতে কেতি ও রাহুর প্রভাব রয়েছে।

মিমি সম্পর্কে তথ্য
মিমি চক্রবর্তী ১৯৮৯ সালের ১১ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে জন্মান । সেই জন্মতারিক অনুযায়ী মিমির কোষ্ঠীতে বৃহস্পতির কড়া প্রভাব পড়তে চলেছে। আর এই দশা গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে বলে মত জ্য়োতিষবিদদের।

অনুপমকে ঘিরে গণনা
বেশ কয়েকটি কারণের জন্য প্রচারের শেষ দফায় এসে মাইলেজ পেয়ে যেতে পারেন অনুপম। এমনই দাবি জ্যোতিষশাস্ত্রবিদদের। শনির প্রভাব তাঁর কোষ্ঠীতে স্পষ্ট করেছে যে যাদবপুর জিততে গেলে চরম লড়াই দিতে হবে অনুপমকে। তবে কোষ্ঠীতে তাঁর নতুন করে বৃহস্পতির প্রভাব শুরু হওয়ার কথা। যা ভোটগণনায় দিন সুখবর দিতে পারে অনুপম শিবিরকে।

মিমির ভাগ্য কোন দিকে?
বেশ কয়েকজন জ্যোতিষ বিশেষজ্ঞের দাবি, আকাঙ্খা অনুযায়ী ফল না পেলেও মিমি চক্রবর্তী সম্ভবত অ্যাডভান্টেজ পজিশনে থাকতে পারেন ভোটগ্রহণের দিন। তবে ভোটের ফলাফলের দিন কী হতে পারে তা একমাত্র ব্যালটই জবাব দেবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications