চলতি মাসে কিছু গ্রহের গোচর সব রাশির ওপর কী প্রভাব ফেলবে আসুন জেনে নিই
পঞ্চাঙ্গ মতে, সেপ্টেম্বর মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। সেপ্টেম্বর মাসের সবচেয়ে প্রথমে ১০ সেপ্টেম্বর বুধ কন্যা রাশিতে বক্রী হতে চলেছে। এরপর ১৫ সেপ্টেম্বর সিংহ রাশিতে অস্ত যাবে। অন্যদিকে সূর্য ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করেছে। এরপর ২৪ সেপ্টেম্বর শুক্রও কন্যা রাশিতে প্রবেশ করে যাবে। এমনাবস্থায় এই গ্রহদের রাশি পরিবর্তন বা চাল বদল সব রাশিদের ওপর শুভ-অশুভ প্রভাব ফেলবে।

মেষ রাশি
বাড়ির সুখ ও ব্যবসায় বৃদ্ধি হবে। আত্মবিশ্বাসে কমতি দেখা দেবে। কথাবার্তায় সংযম রাখুন। পারিবারিক সহযোগিতা পাবেন। রাগকে নিয়ন্ত্রণ করুন। খরচ অধিক হবে।

বৃষ রাশি
আত্মসংযম রাখুন। মনের মধ্যে নেতিবাচক চিন্তা রাখবেন না। বাহন সুখ বৃদ্ধি হবে। মিত্র ও জীবনসঙ্গীর সহযোগিতা পাওয়া যাবে।

মিথুন রাশি
রাগ নিয়ন্ত্রণ করুন। চাকরিতে অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ আধিকারিকদের সমর্থন থাকবে, তবুও কর্মক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হলেও হতে পারে।

কর্কট রাশি
আত্মবিশ্বাস কমে যাবে। ব্যবসায় উন্নতি হবে। খরচ বাড়বে। রাগ করা ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। তাই নিয়ন্ত্রণে রাখুন।

সিংহ রাশি
ধন বৃদ্ধি হবে। আত্মবিশ্বাস বাড়বে। মন প্রসন্ন থাকবে। পরিশ্রম অধিক করতে হতে পারে। চাকরিতে আধিকারিকদের সঙ্গে ঝামেলা করবেন না।

কন্যা রাশি
মানসিক শান্তি বজায় থাকবে। বন্ধুদের সহায়তায় আপনি চাকরিতে নতুন সুযোগ পাবেন। পরিবার থেকে দূরে সরে যেতে হতে পারে। নিজের ভাষা নিয়ন্ত্রণ করতে হবে। পারিবারিক সমস্যায় বিরক্ত থাকতে পারেন।

তুলা রাশি
মনে নেতিবাচক চিন্তা আসতে পারে। ব্যবসায় উন্নতি হবে। স্বাস্থ্য সচেতন হতে হবে। বিনিয়োগ লাভ দিতে পারে।

বৃশ্চিক রাশি
মায়ের শরীর খারাপ থাকবে। জীবন সঙ্গীর সঙ্গে বিবাদ করবেন না। এই সময় আপনার মেজাজ তিক্ত থাকবে।

ধনু রাশি
চাকরিতে উন্নতি দেখা দেবে। ধনলাভের উৎস তৈরি হবে। বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।

মকর রাশি
পারিবারিক সমস্যা আপনাকে কষ্ট দেবে, তবে পারিবারিক জীবন সুখের হবে। অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। খরচ বাড়বে। বাহন সুখ লাভ হতে পারে।

কুম্ভ রাশি
পড়ার প্রতি আগ্রহ বাড়বে। ক্ষমতাসীন প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে। অতিরিক্ত ব্যয় উদ্বেগের বিষয় হতে পারে। স্ত্রীর সাথে বিবাদ মানসিক চাপ সৃষ্টি করতে পারে।

মীন রাশি
ঘর-পরিবারে ধর্মীয় আয়োজনরে যোগ তৈরি হচ্ছে। আয় বৃদ্ধি হবে। মান-সম্মানের প্রাপ্তি হবে। চাকরিতে উন্নতি পাওয়া যাবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications