জন্মাষ্টমী ২০২১ সালে কবে পড়ছে ! জানুন, তারিখ থেকে দিন-তিথি

কথিত রয়েছে, রথের চাকা চলতে শুরু করলেই বাঙালির পার্বণ পর্ব জোরদার হয়। রথযাত্রা (Rathayatra)র দিন যেমন খুঁটি পুজো শুরু হয়ে যায়, তেমনই উৎসবের আমেজের পরবর্তী পর্ব নিয়ে শুরু হয় কাউন্টডাউন। রথ মিটতেই আসতে চলেছে জন্মাষ্টমী। ২০২১ সালে কৃষ্ণজন্মাষ্টমী কবে পড়েছে দেখা যাক।

জন্মাষ্টমী কবে পড়েছে?

জন্মাষ্টমী কবে পড়েছে?

২০২১ সালে কৃষ্ণজন্মাষ্টমী পড়ছে ৩০ অগাস্ট । সোমবারে এই বছর পড়েছে জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী ঘিরে উত্তর থেকে দক্ষিণ ভারতে একাধিক পুজো রীতিতে উৎসব আয়োজিত হয়। পালিত হয় বিভিন্ন পূজা বিধি।

জন্মাষ্টমীর পুজোর মুহূর্ত

জন্মাষ্টমীর পুজোর মুহূর্ত

৩০ অগাস্ট রাত ১১:৪৭ মিনিট থেকে ৩১ অগাস্ট ১২:৩২ মিনিটে পালিত হবে নিশীথ পুজো। সেই সময় ৪৫ মিনিট সময় হাতে থাকে পুজো পাঠের জন্য। এই সময় শ্রীকৃষ্ণের জন্ম হয় বলে ধরে নেওয়া হয়। সেই সময় চলে বিশেষ পুজোপাঠ।

পূজা বিধি

পূজা বিধি

জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা গোপালকে বহু গৃহস্থেই পুজো করা হয়। এই দিন গোপালকে একাধিক সুগন্ধীতে সাজিয়ে তাঁকে স্নান করানোর রীতি প্রচলিত। এরপর নতুন পোশাক পরিয়ে তাঁকে সাজানো হয়। মূলত, দূর্বা ঘাস ও চন্দনে গোপালকে স্নানের পর সাজানো হয়। স্নান করানো হয় দুধ দিয়ে।

 জন্মাষ্টমীর প্রসাদ

জন্মাষ্টমীর প্রসাদ

জন্মাষ্টমীর দিন মূলত, সাদা মাখন বাড়িতে বানানো হয়। আর তাই ঈশ্বরকে অর্পণ করা হয়। এর সঙ্গে অর্পণ করা হয় মিছরি। ফলে মাখন আর মিছরির প্রসাদে ভরিয়ে দেওয়া হয় শ্রীকৃষ্ণ ভগবানকে। এছাড়াও ঘি, মধু, গুড়, দুধ দিয়ে তৈরি করা হয় শ্রীকৃষ্ণের চরণামৃত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+