কৌশিকী অমাবস্যা আপনার ভাগ্যে কী প্রভাব ফেলতে চলেছে! জানুন রাশিফলে
শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত চলবে ভাদ্রমাসের কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথিতে তারারীঠ সাজছে মা তারার আরাধনা উপলক্ষ্যে।
শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত চলবে ভাদ্রমাসের কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথিতে তারারীঠ সাজছে মা তারার আরাধনা উপলক্ষ্যে। পূজা পাঠ থেকে তন্ত্র সমস্ত কিছু ঘিরেই আপাতত সাজো সাজো রব তারাপীঠে। এই বিশেষ তিথিতে বিভিন্ন রাশিতে কীরকম প্রভাব পড়তে চলেছে দেখে নেওয়া যাক।

মেষ ও বৃষ
মেষ রাশির জাতকরা ,বিবাহে বাধা থেকে আরোগ্য কামনায় মায়ের কাছে প্রার্থনা করলে তাঁরা সুফল পাবেন। এই সময়ে যেকোনও কাজে এঁরা সাফল্য পাবেন। বৃষ রাশির জাতকরা যদি এই দিনে সংসারে মঙ্গলকামনায় পূজা পাঠ করেন তাহলে সাফল্য পাবেন। রোগ জ্বালা থেকেও মুক্তি পাবেন।

মিথুন ও কর্কট
এই সময়কালে মিথুন রাশির জাতকরা ভ্রমণে মগ্ন থাকতে পারেন। এছাড়াও এঁরা এই সময়ে প্রেমের যোগ পেতে পারেন। কর্কট রাশির জাতকরা নিজের চেষ্টায় অর্থলাভে এগিয়ে যেতে পারেন। পাশাপাশি মায়ের কাছে নিজের মঙ্গল কামনায় পূজা করলেও এঁরা ভালো ফল পাবেন।

সিংহ ও কন্যা
সিংহ রাশির জাতক ও জাতিকাদের সামনে আর্থিক যোগ প্রবল। এই সময়ে সুখ বিলাসে , ভ্রমণে খানিকটা খরচ হতে পারে। কন্যা রাশির জাতকদের জন্যও এই সময়টি বেশ ব্যয়বহুল। বহু বাধা পেরিয়েও এঁরা আপাতত সুখের মুখ দেখতে চলেছেন।

তুলা ও বৃশ্চিক
ভ্রমণের যোগ প্রবল তুলা রাশির জাতকদের মধ্যে। ফলে খরচের সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশির জাতকদের অর্থ সঞ্চয়ের সম্ভাবনা এই সময়ে বেশি হয়। তবে শুভ কাজে বৃশ্চিক রাশির জাতকদের সবুজ রঙ এড়িয়ে যাওয়া বাঞ্ছনীয়।

ধনু ও মকর
ধনু রাশির জাতকদের কথায় বার্তায় সাবধানতা অবলম্বন করা উচিত। পারিবারিক অশান্তি লেগে থাকতে পারে এই সময়ে। মকর রাশির জাতকদের এই সময়টিতে দাম্পত্য বিবাদ ক্রমেই লেগে থাকার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ ও মীন
কুম্ভ রাশির জাতকরা আয় ব্যয় দুইয়েরই দিক থেকেই এগিয়ে থাকবেন এই সময়ে। এই সময়ে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। মীন রাশির জাতক বা জাতিকাদের শারীরিক কষ্টে ভোগবার সম্ভাবনা বেশি থাকবে। তবে আপনাদের শত্রু দমন করার জন্য় এটিই সঠিক সময়। এমনই মত জ্যোতিষদের ।












Click it and Unblock the Notifications