Jupiter Effect: বৃহস্পতির কৃপার ভাগ্য ফিরবে কোন রাশির ব্যক্তিদের, দেখুন

Jupiter Effect: বৃহস্পতির কৃপার ভাগ্য ফিরবে কোন রাশির ব্যক্তিদের, দেখুন

জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ বলেই জানি। এই গ্রহ সুখ, সমৃদ্ধি, সম্পদ, সৌভাগ্যের প্রতীক। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করেন বা বিপরীতমুখী হয় তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারো জন্য অশুভও হতে পারে। যে সকল ব্যক্তির জন্মকুণ্ডলীতে বৃহস্পতি শুভ স্থানে রয়েছে তাদের কখনোই আর্থিক অবনতি হয় না এবং এই সকল ব্যক্তি সব সময়ই মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পেয়ে থাকেন। নতুন বছরেই বৃহস্পতি তার ঘর পরিবর্তন করবে। এই সময় সকল রাশির ওপর বিশেষ প্রভাব ফেলবে এই গ্রহ। জেনে নিন কোন রাশির উপর শুভ প্রভাব ফেলতে চলেছে গুরু গ্রহ।

মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন জীবনে। সকল কাজে সাফল্য আসবে। আপনি যদি ব্যবসা করেন সেখানে বিনিয়োগ করতে পারেন। সেখানেও আপনার আর্থিক দিকে অনেক উন্নতি হবে । অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। এ সময় বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি।

কন্যা রাশি

কন্যা রাশি

বৃহস্পতি ঘর পরিবর্তন করায় কন্যা রাশির জাতকদের খুব শুভ সময় শুরু। এ সময় যারা অবিবাহিত তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে। এ সময়ে আপনার দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবন বেশ সুখের হবে। আপনার আয়ের নতুন পথ খুলবে। কেরিয়ারে নতুন উন্নতি হবে। আপনার জীবনে যা প্রয়োজন সেটি আপনি পূরণ করতে পারবেন। আপনার যদি আর্থিক ঋণ কোথাও থাকে সেটা থেকে আপনি মুক্ত হবেন। জীবনে সাফল্যের সময় আপনার এখন।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশির জাতক জাতিকাদের গুরু গ্রহ ঘর পরিবর্তন করার কারণে শুভ সময় শুরু হচ্ছে। বৃহস্পতি গ্রহের প্রভাবে আপনার কর্মজীবনে নতুন সুযোগ আসবে। আপনার কাজের জায়গায় পদোন্নতি হবে। আয় ক্রমশ বাড়তে থাকবে। সমাজের সম্মান ও প্রতিপত্তি বাড়বে। কর্মক্ষেত্রে আপনি কাজের জন্য খুব প্রশংসা পাবেন। বসের সান্নিধ্যে থাকতে পারবেন। জীবনে সাফল্য আসবে। ব্যবসাক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন। সোনা ব্যবসায়ীদের তাদের আর্থিক দিকে খুব উন্নতি হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টি বেশ অনুকূল থাকবে। এ সময় আপনাদের আয় ক্রমশ বৃদ্ধি পাবে। অর্থ লাভ হবার সম্ভাবনা রয়েছে। চাকরি থেকে ব্যবসায় আপনার জীবনে সাফল্য আসবে। আয়ের নতুন পথ খুলবে। যারা শিক্ষার্থী তাদের জীবনে সাফল্যের সময় শুরু। এ সময় যারা নতুন চাকরির পাওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনের সাফল্যের সময় শুরু।

মেষ রাশি

মেষ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে বৃহস্পতির ঘর পরিবর্তনের কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব ভালো সময় শুরু হচ্ছে। এই সময় আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। আপনাদের আর্থিক দিকে কখনোই অভাব হবে না। ব্যবসারক্ষেত্রে খুব অনুকূল থাকবে পরিবেশ। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে আপনি সেখানে সাফল্য অর্জন করবেন। যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের স্যালারি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় কঠিন পরিশ্রম করুন, তবেই আপনার জীবনের সাফল্য মিলবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+