Jupiter Transit 2023: গুরুগ্রহ বৃহস্পতির কৃপায় আগামী বছর ভাগ্যের দ্বার খুলবে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে, গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব পড়ে, সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।
চলতি বছরের শেষেই বৃহস্পতি তার স্থান পরিবর্তন করবে, ২০২৪ সালের শুরুতেই বৃহস্পতির বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের ওপর। কাদের ওপর গুরু গ্রহের কৃপা থাকবে, দেখুন।

- মেষ রাশি
মেষ রাশির (aries) খুব লাভ হবে, জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আত্মবিশ্বাস আপনার ক্রমশ বাড়বে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনেও আপনি খুব সুখী হবেন। কোনোও ধর্মীয় স্থানে যাওয়ার সম্ভাবনাও থাকবে। সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের কাজের জন্য সম্মানিত হতে পারেন। আর্থিক দিকে খুব লাভ হবে।পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনি সকল কাজেই এগোতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত। কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন আপনি।
- ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের জীবনে সফলতা আসবে, সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন আপনি। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। চাকরিজীবীদের জন্য খুব শুভ যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তি ছিল সেটি থেকে বেরোতে পারবেন আপনি। যদি রাজনীতি করেন সেখানে আপনার খুব নাম হবে। তাছাড়া আপনি যদি ব্যবসা বিনিয়োগ করতে চান করতে পারেন, সকল কাজেই আপনার মর্যাদা বাড়তে পারে।
- মীন রাশি
মীন রাশির (Pisces) ব্যক্তিদের উপর এই গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এই সময় সকল কাজে এগিয়ে যেতে পারবেন। বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি দেখতে শুরু করবেন। কর্মক্ষেত্রে চমৎকার সুযোগ পেতে পারেন। আপনি আপনার কর্মজীবনে একটি ভালো অবস্থান পাবেন। সমাজে সম্মান অর্জনের মাধ্যমে আপনার মর্যাদা আগের চেয়ে বেশি দেখা যাবে। হঠাৎ আর্থিক লাভের সুযোগ আসবে। ভাগ্যের সহযোগিতায পাবেন, সব ধরনের কাজে সাফল্য আসবে। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার, মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত। নয়া সম্পত্তির মালিক হবেন আপনিও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications