Jupiter Asta 2024: অস্ত যেতে চলেছে বৃহস্পতি, গুরু গ্রহের অশুভ প্রভাবে খরচে লাগাম দেবেন কারা
Jupiter Asta 2024: জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে, বৃহস্পতিকে আমরা গুরুগ্রহ বলেই জানি। এই গ্রহ প্রায় প্রতি মাসেই তার স্থান পরিবর্তন করে থাকে। তবে বৃহস্পতি গ্রহ পয়লা মে মেষ রাশিতে প্রবেশ করবে।
তার দুদিন পর বিকেল ৩ টে ২১ মিনিটে অস্ত যাবে এই গ্রহ। এই সময় কিছু রাশির ব্যক্তিদের জীবনে নানান সমস্যা আসবে, তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের একদমই আর্থিক দিকে লাভ হবে না। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন না। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। শরীরের দিকে বিশেষ যত্ন নেবেন। বাড়তি খরচ ক্রমশ বাড়তে পারে। ব্যবসা থেকে চাকরিতে কোনও খারাপ প্রভাব পরতে পারে। তাই আগে থেকেই সচেতন হন। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। অযথা কোথাও বিনিয়োগ করবেন না। দাম্পত্য জীবনে নানান অশান্তি লেগে থাকবে আপনার। তবে মাথা ঠান্ডা রেখে সবদিক বিবেচনা করে তবেই সঠিক সিদ্ধান্ত নেবেন।
- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের শরীরের দিকে ভীষণ যত্ন নেওয়া উচিত। কারণ এসময় আপনার শরীরের ক্ষতি হতে পারে। আর্থিক দিকে খুব ক্ষতি হবে আপনার। এসময় আপনার মন যা চাইবে সেই কাজ করলেও আপনি ব্যর্থ হবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি কখনোই সুখী হবেন না। মানসিকভাবে আপনি খুব ভেঙে পড়বেন। আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, কারণ আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। কারণ এসময় দূরে ঘুরতে গেলে আপনার শরীর খারাপ হতে পারে। কোমর থেকে পা পর্যন্ত নানান সমস্যায় ভুগতে হতে পারে।
- কর্কট রাশি
কর্কট রাশি জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। এসময় কর্মক্ষেত্রে আপনার নানান অসুবিধা আসবে। নানান বাধার সম্মুখীন হতে হবে আপনাকে। এসময় কথাবার্তায় সংযম রেখে বলুন। ক্রমশই বাড়তে থাকবে মানসিক চাপ। আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। এসময় মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। তাই ধৈর্য ধরে সব কাজ করুন, তবেই সাফল্য আসবে। নতুন সম্পত্তি কেনার আগে বারবার ভাববেন। যেকোনও কাজে হাত দেওয়ার আগে অবশ্যই বাবা-মায়ের সমর্থন নিয়ে তবেই করবেন, না হলে বিপদের মুখে পড়তে হতে পারে আপনাকেও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications