পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের স্বপ্ন দেখা শুভ না অশুভ, জেনে নিন এর প্রতিকার

জ্যোতিষশাস্ত্রে পিতৃপক্ষ বা সর্ব পিতৃ অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সেপ্টেম্বর মাসের ১০ তারিখ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই পিতৃপক্ষ। এই ১৫ দিনে পিন্ডদান, শ্রাদ্ধ, তর্পণ করুন। এতে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা ও আশীর্বাদের পাওয়া যায়। এগুলি করা খুব শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই ১৫ দিনে পুরুষেরা তাদের পরিবারকে দেখতে আসেন। স্বপ্ন বা অন্য কোন উপায়ে পূর্বপুরুষেরা তার পরিবারের বিশেষ লক্ষণ দিয়ে থাকেন। আর পূর্বপুরুষের আগমন খুব বিশেষ হয়। এই সময় কোন কোন স্বপ্ন দেখলে কী কী করা দরকার তা জেনে নিন।

পূর্বপুরুষদের স্বপ্ন বারবার দেখা

পূর্বপুরুষদের স্বপ্ন বারবার দেখা

যদি পিতৃপক্ষের সময়ে পূর্বপুরুষরা তার আগে স্বপ্নে বারবার আবির্ভূত হন, তার মানে তার ইচ্ছা অপূর্ণ থেকে গেছে বা তাই তারা স্বপ্নের মাধ্যমে আপনাকে সে সংকেত দিচ্ছেন। তাই তাঁর আত্মার শান্তির জন্য তাদের শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করুন এবং আপনার সাধ্যমত ব্রাহ্মণ দরিদ্রদের দান করুন এবং তাদেরকে সম্মানের সঙ্গে পেট ভরে খাওয়ান। তবেই আপনি তবে তার আত্মার শান্তি দিতে পারবেন।

পূর্বপুরুষকে খুশি হতে দেখা

পূর্বপুরুষকে খুশি হতে দেখা

যদি স্বপ্নে পূর্বপুরুষকে খুশি হতে দেখেন তাহলে বুঝবেন আপনার সঙ্গে ভালো কিছু ঘটতে চলেছে। এগুলিতে আপনার জীবনের সুখ-সমৃদ্ধি বাড়বে। পূর্বপুরুষের আশীর্বাদে আপনার পরিবার সুখী হবে। আপনার সন্তানরা সুখে থাকতে পারবেন। এবং আপনারও আর্থিক দিকে উন্নতি হবে।

পূর্বপুরুষদের আশীর্বাদ করতে দেখা

পূর্বপুরুষদের আশীর্বাদ করতে দেখা

যদি স্বপ্নে পূর্বপুরুষদের আশীর্বাদ করতে দেখা যায় তাহলে তার মানে আপনি শীঘ্রই বড় উন্নতি লাভ করতে চলেছেন বা কোথাও থেকে খুব নাম করতে পারেন। পূর্বপুরুষের আশীর্বাদে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। তারা সন্তুষ্ট হলেই আপনার জীবনে অনেক শুভ সময় উপস্থিত হবে।

 স্বপ্নে পূর্বপুরুষেদের শান্ত মতন দাঁড়িয়ে থাকা দেখা

স্বপ্নে পূর্বপুরুষেদের শান্ত মতন দাঁড়িয়ে থাকা দেখা

যদি কোনও ব্যক্তি স্বপ্নে দেখেন পূর্বপুরুষেরা শান্ত মতন দাঁড়িয়ে রয়েছেন বা বসে রয়েছেন তার অর্থ তারা আপনার কাজে সন্তুষ্ট। তাদের আত্মার শান্তি হচ্ছে তাই তাদের আশীর্বাদে আপনি শীঘ্রই খুব শুভ সংবাদ পেতে পারবেন। যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

পূর্বপুরুষেরা কাঁদছেন, তা দেখা অশুভ

পূর্বপুরুষেরা কাঁদছেন, তা দেখা অশুভ

যদি কোনও ব্যক্তি স্বপ্নে দেখেন পূর্বপুরুষেরা কাঁদছেন তবে তার আগেই কিন্তু সাবধান হোন এটি খুব অশুভ লক্ষণ। তার মানে পিতৃপুরুষের শ্রাদ্ধ সঠিকভাবে হয়নি তাই তার আত্মা শান্তি পায়নি। তাই যত তাড়াতাড়ি সম্ভব তার শ্রাদ্ধ অনুষ্ঠান করুন এবং দারিদ্র মানুষদেরকে খাওয়ান। এবং কিছু দান করে দিন তাদের।

 পূর্বপুরুষদের কাছাকাছি বসে থাকা দেখা

পূর্বপুরুষদের কাছাকাছি বসে থাকা দেখা

স্বপ্নে পূর্বপুরুষদের কাছাকাছি আপনি বসে আছেন বা কথা বলছেন সেটি খুব বিশেষ লক্ষণ। মানে আপনার পরিবারে কেউ হয়তো পরিবার ছাড়তে চাইছে কিন্তু সে পরিবার ছাড়তে পারছে না। তাই এমত অবস্থায় আপনি অমাবস্যার দিন পিতৃপুরুষ গণকে পিন্ডদান করুন এবং তর্পণ করুন। তবেই আপনি তাদের আত্মার শান্তি দিতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+