ভারত বনাম পাকিস্তান ২৪ অক্টোবর ম্যাচ কে জিতবে! জ্যোতিষ গণনা একনজরে
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বকাপের ময়দানে ভারত এতবার পাকিস্তানকে হারিয়েছে যে, বিশ্ব ক্রিকেটের এই হাইভোল্টেজ ম্যাচে 'পাকিস্তান' ভারতের সামনে কেবলমাত্র একটি 'টিম' হিসাবেই থাকবে। যে টিমকে আর চার পাঁচটা টিমের মতো করেই 'সমঝে'নেবে বিরাট কোহলিরা। এদিকে, ফ্যানকূল 'মৌকা' নিয়ে ব্যস্ত! ইন্টারনেট কাঁপানো 'মুঝে মারো' ভিডিও খ্যাত ব্যক্তি ইতিমধ্যেই তাঁর নতুন ভিডিওতে এই ম্যাচ নিয়ে একটি বার্তা দিয়েছেন। এদিকে, ভারতের ফ্যানেরা ফের একবার 'মৌকা'(সুযোগ) খুঁজে চলেছেন যেখান পাকিস্তানকে ভারতীয় দল দুরমুশ করবে, আর সেই রুদ্ধশ্বাস লড়াই তাড়িয়ে তাড়িয়ে টিভির পর্দায় তাঁরা উপভোগ করবেন। এর মাঝে জ্যোতিষশাস্ত্র একাধিক বার্তা দিচ্ছে এই ম্যাচ ঘিরে।

রেকর্ড কী বলছে?
অঙ্কের হিসাবে রেকর্ড যদি ধরা হয়, তাহলে ভারতীয় ফ্যানরা মনে করছেন, অন্যান্য বিশ্বকাপের মতো করেই এবারও পাকিস্তানকে হেলায় হারিয়ে নিজের রেকর্ড ধরে রাখবে ভারত। মূলত বিশ্বকাপের আঙিনায় কখনওই পাকিস্তানের সামনে মাথা ঝোঁকায়নি ভারত। সেই মতো এবারও টি টোয়েন্টির আঙিনায় ভারত ৬-০ এগিয়ে থাকবে বলে ভারতীয় ফ্যানদের বিশ্বাস। আর যদি টি টুয়েন্টির সঙ্গে যদি একদিনের ক্রিকেট যোগ করা যায়, তাহলে অঙ্ক ১৩-০ হবে বলে বহু ভারতীয় ফ্যানের বিশ্বাস। এদিকে গ্রাউন্ডের ২২ গজে কী ঘটতে চলেছে তা নিয়ে জ্যোতিষমত একনজরে দেখে নেওয়া যাক।

জ্যোতিষমতে কী বলা হচ্ছে?
জ্যোতিষশাস্ত্রবিদরা, মূলত, ভারত ও পাকিস্তানের দুই তরফের খেলোয়ারদের জন্মতিথি অনুযায়ী জ্যোতিষ মতের ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন। জ্যোতিষ মতে, পাকিস্তানের তারকা ক্রিকেটারদের জন্মতিথি অনুযায়ী, তাঁদেরক গ্রহের দুর্বলতা ২৪ অক্টোবর থাকবে বলে মনে করা হচ্ছে। তবে ভারতের ক্রিকেটারদের ক্ষেত্রে সেরকম কোনও সমস্যা দেখা যাচ্ছে না। উল্লেখ্য, শুধু এশিয়ার বুকের এই চির প্রতিদ্বন্দ্বী দুই দলই এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে তা নয়। এই পরিস্থিতির দিকে তাকিয়ে গোটা ক্রিকেটিয় বিশ্ব। যার ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হতে পারে তা নিয়ে জ্যোতিষবিদদের মধ্যে রয়েছে জল্পনা। তবে তাঁরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক থাকলে, বিরাটরা যতটা চমকাতে পারবেন , ততটা বাবরা পারবেন না।

ম্যাচ কি রুদ্ধশ্বাস হতে চলেছে?
জ্যোতিষশাস্ত্রবিদরা বলছেন ম্যাচের ভাগ্য প্রথম থেকেই কিছু বলা যাবে না। তবে শেষ কয়েক ওভার এই ম্যাচে প্রবল নির্ণায়ক হতে পারে। কারণ শেষ কয়েকটি বল-এই এই ম্যাচের ভাগ্যে নানান পরিস্থিতি নির্ভর করে থাকতে পারে। অনেক পরিস্থিতি ঘুরে যেতে পারে এই শেষ ওভারে। ফলে যে দলই টস জিতুক বা পরে ব্যাটিং নিক, যে দল পরের দিকে বোলিং নেবে তাদের ক্ষেত্রে খানিকটা চাপ থেকে যাবে। ফলে ম্যাচ শেষ বল পর্যন্ত রুদ্ধশ্বাস গতিতে এগিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে এই ম্যাচে পর পর ওভারে উত্তেজনা , উদ্দীপনা থেকে যাচ্ছে। ফলে পরতে পরতে এই ম্যাচ উপভোগ করবেন এই ম্যাচের দর্শকরা।

জয়ের আসনে কারা?
ভারতে এই ম্যাচ যে সম্ভাব্য টিম নামাচ্ছে তা হল- রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, রাহুল চাহার, শার্দুল ঠাকুর, ইশান কিষাণ, বরুণ চক্রবর্তী। অন্যদিকে পাকিস্তানের তরফে যেদল খেলবে সেখানে ক্যাপ্টেন বাবার আজম ছাড়াও থাকছেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, হাসান আলি, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, হায়দার আলী, সরফরাজ আহমেদ, মোহাম্মদ ওয়াসিম, শোয়েব মাকসুদ। এই পরিস্থিতিতে দুই ক্রিকেটিং হেভিওয়েটের খেলা ঘিরে তুঙ্গে উন্মাদনা। দুবাইতে আয়োজিত হতে চলেছে টি টুয়েন্টি বিশ্বকাপ। আর তারই গ্রুপর পর্বের এই খেলা ঘিরে উন্মাদনা রয়েছে তুঙ্গে। গ্রুপ টু এর ম্যাচন নম্বর ১৬ তে রয়েছে ২৪ অক্টোবর্র মহারণ ভারত বনাম পাকিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজিত হবে। রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এই ম্যাচ শুরু হবে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications