দেবশয়নী একাদশীতে তৈরি হবে এই শুভ যোগগুলি, ভাগ্যের দ্বার খুলবে এই রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে, দেবশয়নী একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর কৃষ্ণ ও শুল্কপক্ষের একাদশী তিথিতে বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজোর আয়োজন করা হয়। আপনি যদি উপোস করে পুজো করেন ভগবানের, তাহলে আপনার জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। ১৭ জুলাই, বুধবার দেবশয়নী একাদশী পালিত হতে চলেছে। এই বিশেষ দিনে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, শুভ যোগ এবং শুক্ল যোগ তৈরি হতে চলেছে।
এই শুভ যোগগুলির মধ্যে দেবশয়নী একাদশীর উপবাস এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরাধনা করলে প্রচুর সুখ ও সমৃদ্ধি আসবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিদের দেবশয়নী একাদশীর দিন থেকে কর্মজীবনে উন্নতি করতে পারবেন। দাম্পত্য জীবনে সুখী হবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। কারোর সঙ্গে অযথা তর্ক করবেন না। বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। পুরনো সমস্যা থেকে বের হতে পারবেন। প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাঁদের ভালো সময় শুরু হবে। ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখতে পারবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে করতে পারেন।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকারা এই সময়ে পরিবারের সকল সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। রাজনীতিতে যারা যুক্ত তাদের নাম বাড়তে থাকবে, খ্যাতি বাড়বে। কারোর কাছ থেকে টাকা ধার করা উচিত নয়। প্রেমের সম্পর্কে যে সকল ব্যক্তিরা রয়েছেন তাঁদের দাম্পত্য জীবনে সমস্যা সমাধান হবে। আপনার অতীতের করা কিছু ভুল শুধরোতে পারবেন। আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। তাছাড়া আপনার আর্থিক দিকেও খুব লাভ হবে।
- কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিদের দাম্পত্য জীবনের সুখী হবেন। আপনি সকল কাজের সুবর্ণ সুযোগ পাবেন। কাজের নতুন উৎস খুঁজে পাবেন। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের কঠোর পরিশ্রম করতে হবে। আপনার কারোর কাছ থেকে টাকা ধার করা উচিত নয়। অন্যথায় আপনি তা পরিশোধ করতে সমস্যার সম্মুখীন হবেন। আপনাকে আপনার কোনও বন্ধুর জন্য কিছু অর্থের ব্যবস্থা করতে হতে পারে। এই সময় ব্যবসায় যা চাইবেন তাই করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications