New Year 2024: নতুন বছরে শনি, গুরু, রাহু গ্রহের কৃপায় কেরিয়ারে উন্নতি হবে কাদের

নতুন বছর আসতে আর বেশি দিন বাকি নেই, বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেক গ্রহরাই তাদের স্থান পরিবর্তন করবে, যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের উপর। জ্যোতিষশাস্ত্র (astrology) অনুসারে, বৃহস্পতি ২০২৪ সালের মে মাস পর্যন্ত মেষ রাশিতে বিরাজ করবে।

তারপর সে বৃষ রাশিতে প্রবেশ করবে। শনি কুম্ভ রাশিতে থাকবে , নতুন বছরে এই গ্রহ বিপরীতমুখীও হবে, চলতি বছরের অক্টোবর মাসে রাহু স্থান পরিবর্তন করেছে, মেষ ছেড়ে মীন রাশীতে প্রবেশ করেছে এই গ্রহ। রাহুর সপ্তম দৃষ্টি থাকবে মীন রাশির নবম ঘরে। নতুন বছরে রাহু, শনি ও গুরু গ্রহের কৃপা থাকবে কিছু রাশির জাতক জাতিকাদের ওপর। এক হাজার বছর পর ঘটছে এই বিরল কাকতাল। কাদের ভালো সময় শুরু হবে, দেখুন।

New Year 2024

  • মেষ রাশি

মেষ রাশির (aries) জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। নতুন বছর তাদের খুব ভালো যাবে। এসময় আপনারা আপনাদের আটকে থাকা কাজ হয়ে যাবে। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনি। তাছাড়া চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, বেতন বৃদ্ধিও হতে পারে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে কাটাতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য আপনার ভালোই যাবে।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। এত দিন আপনি এতদিন যে গুপ্ত রোগে আক্রান্ত ছিলেন তা থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। কর্মক্ষেত্রে খুব সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায় প্রচুর অর্থলাভ হবে আপনার। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনি। এসময় মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।

  • মীন রাশি

মীন রাশির (Pisces) ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। যেকোনোও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া কেরিয়ারে খুব সফল্য আসবে আপনার। এই সময় আপনি যদি নতুন সম্পত্তি কিনতে চান তাও কিনতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+