সোমবার শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে, ৫ রাশির শুভ সময় শুরু

সোমবার শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে, ৫ রাশির শুভ সময় শুরু

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ তার নির্ধারিত সময় অনুযায়ী রাশি পরিবর্তন করে। আজ, ২৩ মে শুক্র রাতে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। এই গ্রহের মীন রাশিতে রয়েছে। শুক্র রাশি পরিবর্তন করায় অনেক মানুষের জীবনে প্রভাব ফেলবে। তবে ৫ রাশির জাতক-জাতিকারা এইসময় জীবনে খুব শুভ ফল পাবেন। তাহলে জেনে নিন কোন ৫ রাশির জাতক-জাতিকারা শুক্রের প্রভাবে জীবনে ভালো কাজে সফল হবেন।

মেষ রাশি

মেষ রাশি

রাশি পরিবর্তনের ফলে এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। চাকরিক্ষেত্রে যে বাধা আসছিল তা কেটে যাবে। কর্মক্ষেত্রে এদের পদোন্নতি করার সুযোগ রয়েছে। আয় বাড়বে, নতুন চাকরিতে সুযোগ আসবে। ঘরে সুখ বজায় থাকবে। দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনে সুখ থাকবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের শুক্রের প্রভাব আয় বাড়বে। কর্মক্ষেত্রের ভালো সময় দেখা দেবে। যারা ব্যবসাক্ষেত্রে টাকা বিনিয়োগ করতে চাইছেন বিনিয়োগ করতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। দীর্ঘ সময় পর আপনি পারিবারিক জীবনে সুখ পাবেন। তবে আপনার এই সময়ে পরকীয়া শুরু হতে পারে, সেদিকে বিশেষ নজর দেবেন।

 কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সোনা ব্যবসায়ী তারা জীবনে এগিয়ে যেতে পারবেন। আপনি যদি এক চাকরি ছেড়ে আরেক চাকরিতে যেতে চান সেক্ষেত্রে আপনি সুফল পাবেন। আপনার আয় বাড়বে। তবে আপনার কর্মক্ষেত্রে বসের সঙ্গে ভালোমিশে ভালোভাবে থাকতে হবে। নতুন কোন প্রকল্পের কাজ শুরু করতে পারেন। ব্যবসায়ীরা সাফল্য পাবেন। এই সময় আপনাদের খুব ভালো সময়।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জীবনে অনেক সাফল্য আসবে। যে চাকরির খোঁজ আপনারা এতদিন ধরে করছিলেন, সেই চাকরি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। কর্মজীবনে অগ্রগতি আসবে। কাজের প্রশংসা পাবেন। বাড়িতে কোনো সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে। আয় বাড়বে। যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন তাহলে খুব সহজেই ঋণমুক্ত হবেন। তাই এই সময় আপনি আপনার শুভ কাজ শেষ করার চেষ্টা করুন।

তুলা রাশি

তুলা রাশি

শুক্রের রাশি পরিবর্তনের ফলে তুলা রাশির জাতক-জাতিকাদের জীবন আনন্দে ভরে উঠবে। তারা তাঁর সঙ্গীর সঙ্গে সুখের সংসার করতে পারবেন। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা রয়েছে। যারা প্রেম করছেন তাদের মধ্যে যে অশান্তি এতদিন চলছিল সেটা কেটে গিয়ে তারা সুখ পাবেন। গ্ল্যামার জগতের সঙ্গে যারা যুক্ত তারা সম্মান ও অগ্রগতি পাবেন। দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। বেকারদের চাকরির সুবিধা রয়েছে। যারা ব্যবসা করছেন তারা ব্যবসার দিকে অনেকটাই সাফল্য পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+