শুক্রের নক্ষত্র বদলে টাকার সাগরে ডুব দিতে চলেছেন কোন রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময়মতো ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সেই সময়ে আবার অনেক সময় অনেক গ্রহ তাদের নক্ষত্র পরিবর্তন করে থাকে। শুক্র গ্রহকে প্রেম, আকর্ষণ, সম্পদ, রোমান্স, সৌন্দর্যের কারক বলেই মনে করা হয়।

শুক্র যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। চলতি মাসের ৭ তারিখে শুক্র নক্ষত্র বদল করবে। ২৭ টি নক্ষত্রের মধ্যে ১৯ তম নক্ষত্র হল মূল নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি হল কেতু, রাশি হল বৃহস্পতি। এই গ্রহ নক্ষত্র পরিবর্তন করায় কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে, নয়া সম্পত্তির মালিক হবেন কারা, জানুন।

luck

  • মেষ রাশি

মেষ রাশির নবম ঘরে প্রবেশ করবে এই নক্ষত্র। তাছাড়া আপনার ভাগ্যের দ্বার খুলবে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। কর্মজীবনে আপনি এগিয়ে যেতে পারবেন। তাছাড়া ব্যবসায়ীরা যদি আগে কোনও ব্যবসায় বিনিয়োগ করে থাকেন, সেখান থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবেন।

বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হবে আপনার। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, তবে বাবা মাকে নিয়ে যাওয়াই আপনার জন্য ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি।

  • কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের ষষ্ঠ ঘরে প্রবেশ করতে চলেছে এই নক্ষত্র। তাছাড়া আপনার পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ারবাজারে অর্থ বিনিয়োগ করলে সেখান থেকে লাভের মুখ দেখবেন। কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন। এসময় ব্যবসায় খুব লাভ করতে পারবেন।

নিজেকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করলে আপনি জীবনে এগোতে পারবেন। এই সময় নতুন জমি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে এই রাশির ব্যক্তিদের।

  • কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। জীবনে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে । সোনা ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। আত্মবিশ্বাস বাড়বে। এসময় কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। সমাজে সম্মান বাড়বে।

তাছাড়া প্রেম জীবনে শুভ সময়। কারোর সঙ্গে ঝগড়ায় জড়াবেন না। এই সময় ব্যবসায় বাবা-মায়ের বিশেষ সাহায্যে পাবেন। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। এমনকি নতুন সম্পত্তি কেনার সম্ভাবনাও রয়েছে এই রাশির ব্যক্তিদের।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+