শুক্র ও সূর্যের কারণে বাড়তি খরচ এড়িয়ে চলুন এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের একটি বিশেষ স্থান রয়েছে। যখন কোন গ্রহ ঘর পরিবর্তন করে তখন সে সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে। কারোর জন্য নেতিবাচক প্রভাব হতে পারে , আবার কারোর জন্য শুভ সময়েরও সূচক হতে পারে। সূর্য হল সিংহ রাশির শাসক গ্রহ। শুক্র বর্তমানে সিংহ রাশিতে আছে। অগাস্ট মাসের ৩১ তারিখ সুরজ ঘর পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। শুক্র ও সূর্য একত্রিত হওয়ায় নানান অসুবিধার সম্মুখীন হবেন অনেক রাশির মানুষ। শুক্র সিংহ রাশিতে থাকবে ২৩ দিন, সূর্য থাকবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে বিশেষভাবে প্রভাবিত করবে সে বারো রাশির ব্যক্তিকেই। তবে পাঁচ রাশির ব্যক্তিতে নেতিবাচক প্রভাব বিস্তার করবে সে। জেনে নিন সেই রাশিগুলি কী কী।

মিথুন রাশি

মিথুন রাশি

শুক্র ও সূর্যের মিলনের কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হবে। এদের কর্মজীবন ও আর্থিক জীবনে নানান অসুবিধার সম্মুক্ষীণ হতে হবে। জীবনের খরচ বাড়বে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন না। কাজে মনোযোগ দিন। ভাই-বোনেদের কাছ থেকে আর্থিক সাহায্য চাইলে তা পাবেন না। পরিবারের সঙ্গে আপনার অশান্তি বাঁধবে। দাম্পত্য ও পারিবারিক জীবনে কোলাহলের মধ্যে পড়তে হবে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে অশুভ সময়। এই সময়ে আপনারা আর্থিক দিকে তেমন কোনোও লাভ করতে পারবেন না।

কর্কট রাশি

কর্কট রাশি

এই সময় এই রাশির ব্যক্তিদের ব্যয় ক্রমশই বাড়তে থাকবে। তাই এই সময় মন খারাপ করবেন না। গলায় কোনও সমস্যা হতে পারে, হলেই ডাক্তারের পরামর্শ নিয়ে নিন। এসময় ভাজা বা বাসি খাবার এগিয়ে চলুন। ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। স্বাস্থ্যের যত্ন নিন। শরীর খারাপ হলে ডাক্তারের পরামর্শ নিন, না হলে পরে বিপদ হতে পারে। গুপ্ত রোগ মাথা চারা দিতে পারে। আপনি জীবনে যা চাইবেন সেটি নাও হতে পারে। তাই এই সময়ে শুভ কাজ না করাই ভালো।

কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকা উচিত। যদি কেউ গাড়ি চালান তাহলে তা সাবধানে চালাবেন, না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাকে অশান্তির সম্মুখীন হতে হবে। নতুন কোনও ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। কারণ এ সময় আপনি তেমন আর্থিক দিকে উন্নতি করতে পারবেন না। প্রেম জীবনে আপনার অশান্তি নেমে আসবে। সঙ্গিনীর সঙ্গে দাম্পত্য জীবনেও কলহ বাড়তে থাকবে।

মকর রাশি

মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের যাদের চ্যালেঞ্জের বড় সম্মুখীন হতে হবে। পরিশ্রম করলেও আপনি সঠিক ফল পাবেন না। তবে হাল ছাড়বেন না। ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করুন। একদিন না একদিন সঠিক ফল আপনি পাবেনই। কিছু খারাপ খবরে আপনার মন খারাপ থাকবে। আপনি যদি রাজনীতিতে যুক্ত থাকেন তাহলে খুব ভেবেচিন্তে প্রত্যেকটি পদক্ষেপ গ্রহণ করবেন। সোনা ব্যবসায়ীদের জন্য খুব খারাপ সময়। কারণ এ সময় আপনাদের জীবনের সাফল্য আসবে না। আর্থিক দিকে অবনতি হবার কারন রয়েছে। বাড়তি খরচ ক্রমশ এড়িয়ে চলুন। না হলে জীবনে টাকা জমাতে খুব অসুবিধা হবে।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতিকাদের কর্মজীবনের নানান সমস্যা দেখা দেবে। তারা সকল কাজে সাফল্য পাবেন না। কেরিয়ারে অনেক ঝামেলায় পড়তে হবে। শ্বশুরবাড়িতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সম্পর্কের এত অবনতি হওয়ার কারণে আপনার বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তবে মানিয়ে নিয়ে ঘর করার চেষ্টা ক্রুন, না হলে জীবনে বিপদে আসবে। এ সময় আপনি আপনার মামার স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। না হলে তিনি আরোও অসুস্থ হয়ে যাবেন। দূরে কোথাও ভ্রমণ করতে যাবেন না। যার কর্মক্ষেত্রে মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+