সূর্য গোচরের শুভ প্রভাব কোন কোন রাশির জাতকদের ওপর পড়বে, জানেন
মার্চ মাসের ১৫ তারিখ সূর্য বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এ সময় সকল রাশির উপরে বিশেষ প্রভাব ফেলবে সে।
সূর্যকে আমরা আত্মা, জগতের কারক বলেই জানি। সূর্য তার ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর প্রভাব ফেলে। মার্চ মাসের ১৫ তারিখ সূর্য বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এ সময় সকল রাশির উপরে বিশেষ প্রভাব ফেলবে। জেনে নিন কোন কোন রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলবে সূর্য।

বৃষ রাশি
সূর্য ঘর পরিবর্তন করায় এই রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনি যানবাহন কিনতে পারেন। ঘর পরিবর্তন করতে পারেন। আপনি নতুন বাড়ি ঘর কিনতে পারেন। ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন । অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সময় আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে পারেন।এসময় কর্মজীবনে আপনি খুব উন্নতি করতে পারবেনজীবনে সাফল্যের সময় শুরু হবে আপনার। মাথা ঠান্ডা রেখে যে কাজ করবেন সে কাজেই সফলতা পাবেন। দাম্পত্য জীবনে আপনার সফলতা আসবে।

মিথুন রাশি
সূর্য ঘর পরিবর্তন করায় মিথুন রাশির শুভ সময় শুরু হবে। আপনার কাজের জায়গায় শুভ সময় প্রমাণিত হবে। কোন গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নিতে পারে তবে অবশ্যই মনে রাখবেন সেই সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু দুবার ভেবে তবেই নেবেন। জীবনে সাফল্যের সময় শুরু আপনাদের। এরা জীবনে সুখের মুখ দেখবেন। আপনাদের আর্থিক দিকে যেমন উন্নতি হবে ঠিক তেমনই প্রত্যেকটি কাজেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন । পুরনো সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি বেসরকারি চাকরি করেন সেখানে আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরি করলে জীবনের সাফল্য লেগে থাকবে।

কর্কট রাশি
সূর্য ঘর পরিবর্তন করায় কর্কট রাশির জাতিকাদের শুভ সময় শুরু হবে। পিতা মাতারপূর্ণ সহযোগিতা পাবেন। আপনি ধর্মীয় যেকোন কাজে যেতে পারেন। শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না। এসময় আপনি বিদেশ যাত্রা করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। সন্তানকে পড়াশোনার জন্য বাইরে পাঠাতে পারেন সেখানে গিয়ে সাফল্য অর্জন করতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জীবনে সাফল্যের সময়ের শুরু। আপনি যেকোনোও পরীক্ষায় বসতে পারেন, পেশাগত কারণে আপনার জীবনের সাফল্য লেগে থাকবে। শুধু তাই নয় ও চাকরিতে পদোন্নতি হতে পারে আপনাদের।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications