সূর্য গোচরে সুখের দিন শুরু হতে চলেছে কাদের, গ্রহের রাজাকে খুশি করতে কী করবেন

জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে আমরা শুভ গ্রহের মধ্যেই ধরি। সূর্য যখন ঘর-বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। ১২ ফেব্রুয়ারি কুম্ভ সংক্রান্তি উৎসব পালিত হবে। এই দিনে সূর্য কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করবে।

এই সময় নদীতে স্নান ও সূর্য দেবতার পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। সকল রাশির ব্যক্তিরাই কিন্তু অত্যন্ত লাভবান হবেন। এই সময় সূর্য মকর রাশি থেকে ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আবার আগামী মাসের ১৩ তারিখ পর্যন্ত এই রাশিতে বিরাজ করবে সূর্য দেবতা। এই সময়ে কারা লাভবান হবেন। সূর্যদেব খুশি করতে কী করবেন।

sun

  • মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে। কেরিয়ারে খুব লাভ করতে পারবেন। কঠোর পরিশ্রম করে জীবনে এগিয়ে যেতে পারবেন। এই সময়ে স্বামীর সহযোগিতা পাবেন। তাছাড়া সকলে আপনার কাজের প্রশংসা করবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। ব্যবসাক্ষেত্রে খুব এগিয়ে যেতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। কোনও কাজেই পিছিয়ে যাবেন না।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের উপর সূর্য গ্রহের শুভ প্রভাব পড়ায় আপনাদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় আপনাদের ঋণের বোঝা কমবে। হজমের সমস্যাও দূর হবে। যদি আপনি সোনা ব্যবসা কিংবা বড় কোনও ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন। শরীর আপনার ভালোই থাকবে। বিবাহিত জীবনে আপনি খুব সুখী হবেন। শত্রুরা আপনার ক্ষতি করতে পারবেন না। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। এই রাশির ব্যক্তিদের উপর সূর্য গ্রহের বিশেষ কৃপা থাকবে।

  • সূর্যকে খুশি করতে কী করবেন

যদি আপনি এই সময় সূর্যদেবের বিশেষ কৃপা পেতে চান তাহলে অবশ্যই স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। তারপর সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। এতে সূর্যদেব খুশি হন । সেই সঙ্গে আপনার অমীমাংসিত কাজগুলি হয়ে যাবে। সেই সঙ্গে সূর্যদেবের নাম ১০৮ বার জপ করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+