মীন রাশিতে চার গ্রহের মিলনে অভাব কেটে সুখের মুখ দেখবেন এই রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে মোট বারোটি রাশি, নয়টি গ্রহ ও সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহই প্রায় নিজের সময় মত ঘর পরিবর্তন করে। যার বিশেষ প্রভাব পড়বে সকলের ওপর। মীন রাশিতে চলতি মাসে চার গ্রহের মিলন হয়েছে।
৯ এপ্রিল বুধ গ্রহ রাত সাড়ে নটায় মীন রাশিতে প্রবেশ করেছে। এই সময় এখানে উপস্থিত আছে সূর্য, শুক্র, রাহু গ্রহ। এই গ্রহদের মিলনের কারণে তৈরি হয়েছে 'লক্ষ্মী নারায়ণ রাজযোগ’ ও 'বুধাদিত্য রাজযোগ’। যোগগুলি অত্যন্ত শুভ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। জানুন তাদের মধ্যে কারা রয়েছেন

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আপনার কাজে থাকা সমস্ত বাধা দূর হবে। সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া কর্মক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা নতুন কাজের জন্য ভালো সুযোগ পেতে পারেন। পেশা ও ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। হঠাৎ আর্থিক লাভের লক্ষণ রয়েছে। বৈষয়িক আরাম বৃদ্ধির লক্ষণ রয়েছে। আপনার প্রায় সব ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে ভালো সময়। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। নতুন সোনা কিনতে পারেন।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসায় লাভের মুখ দেখবেন। এই সময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। প্রতিযোগিতামূলক কোনও পরীক্ষা দিলে সেখানে সফলতা নিশ্চিত। রাজনীতিতে আপনার সম্মান বাড়বে। আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা ভালো ফল পাবেন। ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন। ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। এসময়ে শেয়ারবাজারে আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকারা এসময় সুখবর পাবেন। তাছাড়া আপনারা আয়ের উৎস খুঁজে পাবেন। অর্থনৈতিক অবস্থা আরোও ভালো হবে। তাছাড়া শরীর ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তির পরিবেশ ছিল সেটা মিটে যাবে। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে । এসময় আপনাকে পায়ের ব্যথায় ভুগতে হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এসময় যারা ডাক্তারি, ওকালতি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য খুব শুভ সময়।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications