ধনতেরাসের দিন টিকটিকি দেখা কেন শুভ, কেনই বা এদিন ধন্বন্তরি ও কুবেরের পুজো করা হয়

ধনতেরাসের দিন টিকটিকি দেখা কেন শুভ, কেনই বা এদিন ধন্বন্তরি ও কুবেরের পুজো করা হয়

জ্যোতিষশাস্ত্রে ধনতেরাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মের দুর্গাপুজোর পর দীপাবলি একটি বড় উৎসব। ধনতেরাসের দিন থেকেই শুরু হয় দীপাবলি উৎসব। এই সময়ে মা লক্ষ্মীর পুজো করাকে খুব শুভ বলে মনে করা হয় এবং মা লক্ষ্মীকে খুশি করতে অনেকেই কিছু রীতিনীতি মেনে চলেন। চলতি বছরে ধনতেরাস উৎসব পালিত হবে অক্টোবরের ২৩ তারিখ। এই দিন দেবী লক্ষ্মীর পুজো করার পাশপাশি কুবের এবং ধন্বন্তরীর পুজো করা হয়। ভক্তি ভরে এই সময় যারা মা লক্ষ্মীর পুজো করেন তাদের আর্থিক দিকে কখনোও অভাব হয় না। প্রতিটি কাজে তারা সাফল্য পায়। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে সকল জায়গাতেই তারা সুখে বসবাস করতে পারেন। এই সময় কিছু জিনিস দেখা খুব শুভ এবং কোন কাজ করা খুব ভালো, তা দেখে নিন।


টিকটিকি দেখা শুভ

টিকটিকি দেখা শুভ

ধনতেরাসের দিন যদি কোনও ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে বাড়িতে টিকটিকি দেখেন তা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনে করা হয় এটি দেখলে ধনতেরাসের পর থেকে আপনার শুভ সময় শুরু হবে। আপনার আর্থিক দিকে কখনোও অবনতি হবে না। জীবনে অনেক দূর পর্যন্ত আপনি এগিয়ে যেতে পারবেন। সকল কাজের সফলতা পাবেন। টিকটিকিকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। তাই এটি দেখা খুব শুভ। এটি আপনি বাড়ির যেকোনোও জায়গাতে দেখলেই আপনার জীবনে সাফল্য আসবে।

এই দেবতাদের পুজো করা শুভ

এই দেবতাদের পুজো করা শুভ

কথিত আছে ধনতেরাসের দিন যে ব্যক্তির ধন্বন্তরি এবং কুবেরের পুজো করেন তার আর্থিক দিকে কখনোও অবনতি হয় না। জীবনে সাফল্য আসে। দেবতাদের বিশেষ কৃপা পাওয়া যায়। সেই সঙ্গে সকল কাজে সাফল্য আসে।

ধনতেরাসের দিন এগুলি কিনুন

ধনতেরাসের দিন এগুলি কিনুন

তাছাড়াও ধনতেরাসের দিন কিছু জিনিস কেনা খুব শুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলো কিন্তু আপনার জীবনে সাফল্য নিয়ে আসবে। যেমন ধরুন- যানবাহন, সোনা, রুপো, ঝাঁটা, বাসনপত্র কেনা খুব ভালো। এটি করলে আপনার সংসারের সুখ বজায় থাকবে। তাছাড়া পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনি ভালোভাবে থাকতে পারবেন। মা লক্ষ্মী বিশেষ কৃপা নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে। দাম্পত্য জীবনেও আপনারা খুব সুখী থাকবেন। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক বজায় থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+