কবে অস্ত যাবে শনি? গ্রহের অশুভ প্রভাবে কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলবেন কারা

জ্যোতিষশাস্ত্রে (Astrology) শনি গ্রহকে কর্মদাতা গ্রহ বলে মনে করা হয়। শনি যখন বিপরীতমুখী হয় বা ঘর পরিবর্তন করে তখন সকল রাশির উপর ব্যক্তিদের ওপরে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে। তবে শনি যদি কোন রাশির ব্যক্তিদের ওপর অশুভ প্রভাব ফেলেন, তাহলে সেই ব্যক্তি কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে হয় তাঁদেরকে।

২০২৩ সালে শনিগ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ সন্ধ্যে ৬ টা ৫৬ মিনিটে কুম্ভ রাশিতে অস্ত যেতে চলেছে শনি গ্রহ। তারপর ২৬ মার্চ সকাল ৫ টা ২০ মিনিটে শনিগ্রহ কুম্ভ রাশিতে উদিত হবে। কোন রাশির ব্যক্তিরা জীবনে নানান সমস্যার সম্মুখীন হবেন, দেখুন।

astrology

  • মেষ রাশি

শনি অস্ত যাওয়ার কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব খারাপ সময় শুরু হবে। এসময় কোনও কাজেই আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। অর্থের দিকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। পরিবারের সকলের সঙ্গেই অশান্তি লেগে থাকবে । এসময় আপনারা কোনও কাজেই এগিয়ে যেতে পারবেন না। মাথা ঠান্ডা রেখে আপনাকে প্রত্যেকটি কাজ করতে হবে আপনাকে। যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে আপনি বারবার হেরে যাবেন। শত্রুরা আপনার ক্ষতি করতে পারেন। তাই আগে থেকেই সাবধানে থাকুন। স্ত্রীর সঙ্গে অশান্তি লেগে থাকবে আপনার।

  • বৃষ রাশি

কুম্ভ রাশিতে শনি অস্ত যাওয়ার কারণে বৃষ রাশির জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। এসময় আপনার দশম ঘরে উদিত হতে চলেছে কর্মদাতা গ্রহ শনি। এসময় চাকরি থেকে ব্যবসা অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। পরিবারের সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে আপনার। আপনি মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করেন তবেই কিন্তু জীবনের সফলতা অর্জন করতে পারবেন। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জীবনে আসবে নানান সমস্যা।

  • কন্যা রাশি

শনির অশুভ প্রভাবে কন্যা রাশির ব্যক্তিদের জীবনে খুব খারাপ সময়। এসময় কোনও কাজেই এগিয়ে যেতে পারবেন না। সন্তানদের জন্য আপনাকে একটু চিন্তিত থাকতে হবে। চাকরিজীবীরা কঠিন পরিশ্রম করার পরেও জীবনে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। ব্যবসায়ীরা ততটা মুনাফা অর্জন করতে পারবেন না। মানসিক চাপ বাড়তে থাকবে। শরীর খারাপ হতে পারে। কোমর থেকে পায়ের ব্যথায় ভুগতে হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+