কবে অস্ত যাবে শনিগ্রহ, কর্মদাতা গ্রহের প্রভাবেই দিনবদল, চাকরিতে প্রমোশন হবে কাদের
কর্মদাতা শনিগ্রহের নাম শুনলে কমবেশি সকলেই ভয় পেয়ে যান। কারণ সকলে মনে করেন শনিদেবের অশুভ কৃপা যাদের উপর পরে তাদের জীবনের নানান সমস্যা হয়। তবে শনিদেব যাদের উপর শুভ প্রভাব ফেলে, তাদের জীবনে কিন্তু সফলতা লেগেই থাকে।
শনিদেব তার ঘর বদল করতে সময় নেয় আড়াই বছর। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ সন্ধ্যে ৭ টা ০১ মিনিটে কুম্ভ রাশিতে অস্ত যাবে। শনিদেব ৩৭ দিন অস্তমিত অবস্থায় থাকবে। শনিগ্রহ এপ্রিল মাসের ৬ তারিখ উদিত হবে।

শনির অস্ত যাওয়ার কারণে সকল রাশির জাতক-জাতিকাদের ওপরেই সাফল্যের সময় শুরু হবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো তালিকায় আপনি রয়েছেন কিনা?
- মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের ওপর শনি গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার পরিবেশ অনুকূলে থাকবে। সোনা ব্যবসায়ে আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। চাকরি থেকে ব্যবসাতে অনেক লাভ করতে পারবেন। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। অর্থপ্রাপ্তি হবে। তাছাড়া নতুন ব্যবসার বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন। যদি আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে, সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন।
- ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের ওপর অস্তমিত শনি গ্রহের বিশেষ প্রভাব পড়বে। তাছাড়া আপনারা জীবনে এগিয়ে যেতে পারবেন। প্রেম জীবনেও সফলতা আসবে। এসময় আপনার মনের মানুষের সঙ্গে খোলাখুলি ভাবে সময় কাটাতে পারবেন। তাছাড়া আপনার প্রেম জীবনেও সফলতা আনতে পারবেন। অর্থপ্রাপ্তি নিশ্চিত। কর্মজীবনে লাভ হবে। যদি আপনি অংশীদারিত্ব কোনও বড় ব্যবসায় বিনিয়োগ করতে চান, এখনই করতে পারেন। সেখান থেকে ভালো মুনাফা অর্জন করা সম্ভবনা রয়েছে।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক জাতিকাদের উপর অস্তমিত শনি গ্রহের শুভ প্রভাব পড়ায় তাদের জীবনে সফলতা নিশ্চিত। পরিবেশ থাকবে অনুকূলে। আপনার ষষ্ঠ ঘরে অস্ত হবে। চাকরি থেকে ব্যবসাতে সফলতা আসবে। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার। আদালতের যে মামলায় জড়িয়ে ছিলেন, তা থেকে বের হতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। এসময় আপনার জীবনে সুখ লেগে থাকবে। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। পারিবারিক জীবনে পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications