Saturn effect: নতুন বছরে সাড়ে সাতির প্রভাব পড়তে চলেছে এই রাশির ব্যক্তিদের ওপর

Saturn effect: নতুন বছরে সাড়ে সাতির প্রভাব পড়তে চলেছে এই রাশির ব্যক্তিদের ওপর

জ্যোতিষশাস্ত্রে শনির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। শনি গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ওপর বিশেষভাবে প্রভাব ফেলবে। এই সময়ে কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। ২০২৩ সালের ১৭ জানুয়ারি শনি গ্রহ ঘর পরিবর্তন করবে। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত শনি কুম্ভ রাশিতে থাকবে। এই সময়ে শনি সকল রাশির ওপরেই বিশেষ প্রভাব ফেলবে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। বলা হচ্ছে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছু রাশির শনি দশা থেকে মুক্তি পাবে। আবার অনেকের জীবনে সাড়ে সাতির প্রভাব পড়বে। এমন কিছু রাশি রয়েছে শনির ঘর পরিবর্তনের কারণে তাদের উপর নেতিবাচক প্রভাব পড়বে। দেখে নিন কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি প্রতিটি রাশিতেই আড়াই বছর করে থাকে। জানুয়ারি মাসে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর এই সময় এই রাশির জাতক-জাতিকাদের জীবনে খুব খারাপ এবং বেদনাদায়ক সময় শুরু হবে। এই সময় এই রাশির ব্যক্তিদের শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্ব শুরু হবে। ২০২৫ সাল পর্যন্ত খুব খারাপ সময় যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কারণ এই সময় এই রাশির শনির সাড়ে সাতির তৃতীয় পর্ব শুরু হবে। তাদের ২০২৫ সালের পর আর ২৩ ফেব্রুয়ারি ২০২৮ সালে সাড়ে সাতি থেকে মুক্তি পাবে। কুম্ভ রাশির ব্যক্তিরা ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত এই রাশিদের খুব সতর্ক থাকতে হবে। এই সময় তাদের আর্থিক দিকে খুব অভাব দেখা দেবে তাদের। তারা জীবনে এগিয়ে যেতে পারবেন না। পরিবারে খুব অসুবিধার সম্মুখীন হবে। কাজের ক্ষেত্রে কোনও সাফল্য মিলবে না। দাম্পত্য জীবনে তাদের সুখ থাকবে না। তাদের জীবন অশান্তি লেগেই থাকবে।

মকর রাশি

মকর রাশি

নতুন বছরে শনি অন্য রাশিতে গমন করার সঙ্গে সঙ্গে সাড়েসাতির তৃতীয় পর্ব শুরু হবে। মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির দ্বিতীয় পর্ব কেটে তৃতীয় পর্ব শুরু হবে। তাই কম কষ্টদায়ক এই রাশিরদের। ২০২৯ সালের মার্চ মাসের পর মকর রাশির জাতক জাতিকাদের শুভ দিন শুরু হবে। এই সময় তাদের আইনি সংক্রান্ত যেকোনও কাজ এড়িয়ে চলতে হবে। অন্যথায় তাদের জীবনে অশান্তি লেগে থাকে। তাদের একটু ভয় থাকতে হবে। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই সাবধানে প্রত্যেকটি জায়গায় পা ফেলার চেষ্টা করুন, না হলে আপনার জীবনে অশান্তি ক্রমশই বাড়তে থাকবে।

মীন রাশি

মীন রাশি

এই রাশির জাতক জাতিকাদের সাত বছর শনির কুদৃষ্টি বহন করে চলতে হবে। এসময় শনিদেবকে খুশি করবার জন্য তাদের গরিবকে সাহায্য করতে হবে। কালো তিল দান করতে হবে অভাবী ব্যক্তিকে। শনিদেবকে খুশি করার জন্য শনিবার করে পুজো দিতে হবে। কারণ শনিদেব যদি খুশি না হন তাহলে আপনাদের নানান অশুভ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। যেখানে আপনাদের জীবনে সাফল্য আসবে না। কারোর সমর্থন পাবেন না। পরিবারের সঙ্গে আপনার অশান্তি লেগে থাকবে। জীবনে খুশি থাকতে শনিদেবকে খুশি করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+