শনি বিপরীতমুখী হওয়ায় কোন রাশির সাড়ে সাতি ও ধাইয়া শুরু হবে, জানেন আপনি

১২ জুলাই শনি বিপরীতমুখী হবে

বৈদিকজ্যোতিষশাস্ত্র অনুসারে, যখন কোন গ্রহ তার স্থান পরিবর্তন করে থাকে তখন সরাসরি প্রভাব পড়ে ১২ রাশির ওপর। শনি খুব ধীর গতির গ্রহ। প্রায় আড়াই বছর পর শনি তার ঘর পরিবর্তন করে থাকে। ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করেছে শনি। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি যখন ঘর পরিবর্তন করেন তখন কোনোও না কোনোও রাশির ওপর প্রভাব ফেলে। কোন রাশির সাড়ে সাতির দশা শুরু , আবার কোনও রাশির লোক সাড়েসাতির দশা থেকে মুক্তি পান।

শনির দৃষ্টিতে কী ক্ষতি হয়

শনির দৃষ্টিতে কী ক্ষতি হয়

১২ ই জুলাই শনি বিপরীতমুখী হবে। অর্ধশতের কবলে পড়বে অনেক রাশি। কথিত শনি গ্রহ যদি কোনও ব্যক্তির ওপর রেগে যান, তাহলে তার দিন খারাপ হয়ে যায়। সে রাজা থেকে ফকির পর্যন্ত হয়ে যান। সমস্যা যেন তার পিছু ছাড়ে না। কিন্তু এই গ্রহ যদি কারোর ওপর শুভ দৃষ্টি দেন, তাহলে ভাগ্য তার সহায় থাকে। যে কাজে হাত দেবেন সেই কাজে সাফল্য পাবেন। চলুন জেনে নি সাড়েসাতির প্রভাব শুরু হচ্ছে কোন কোন রাশির ওপর।

 সাড়িসাতির দশা কোন রাশির ওপর শুরু হবে

সাড়িসাতির দশা কোন রাশির ওপর শুরু হবে

জ্যোতিষশাস্ত্রে শনিকে ন্যায়ের প্রতীক বলে মনে করা হইয়ে থাকে। যদি কোন রাশির ব্যক্তির জন্ম কুণ্ডলীতে শনি শক্তিশালী হয়, তাহলে ভাগ্য তার সাধ দেবেই। তবে, নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও রাগী গ্রহ বলে শনিকে ধরা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে ২৯ এপ্রিল কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। মীন রাশির জাতক-জাতিকাদের শুরু হয়েছে সাড়েসাতি দশা। ধনু রাশির ব্যক্তিরা মুক্তি পাচ্ছে সাড়েসাতির প্রভাব থেকে। অপরদিকে মকর রাশির লোকেদের সাড়েসাতির প্রভাব শুরু হচ্ছে। যেসকল রাশির সাড়েসাতির প্রভাব শুরু হচ্ছে তাদের হাঁটুর সমস্যা দেখা দেবে। অনেক কাজে তাদের বিঘ্ন ঘটবে। কুম্ভ রাশির মানুষদের শারীরিক কষ্ট পোহাতে হবে।

 কোন রাশির লোকেদের শনির ধাইয়া শুরু হবে

কোন রাশির লোকেদের শনির ধাইয়া শুরু হবে

বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী ২০২৩ সালের ১৭ জানুয়ারি শনির প্রভাবে মিথুন ও তুলা রাশির ধাইয়া শুরু হবে। ২০২০সালের ২৪ জানুয়ারি থেকে তুলা রাশির শনির ধাইয়া চলছে। ২০২২ সালের এপ্রিল মাসে ধনু রাশির লোকেদের অর্ধশত কেটে গিয়ে তারা স্বস্তি পাবেন। ২০২২ সালের ১২ ই জুলাই মকর রাশিতে প্রবেশ করবে শনি। সেসময় ধনু রাশির লোকেরা সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন এবং মিথুন রাশির লোকেদের ধাইয়া শুরু হবে। শনিদেব যাদের জন্ম কুণ্ডলীতে ইতিবাচক জায়গায় রয়েছে, সেই সকল ব্যক্তির কষ্ট হয় না। আর যাদের দিকে শনি দৃষ্টি দেন তাদের জীবনে অনেক খারাপ প্রভাব পরে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+