Surya and Shani Yuti 2024: নতুন বছরেই মিলন হবে সূর্য ও শনির, কর্মক্ষেত্রে মাথা ঠাণ্ডা রাখবেন এরা
প্রত্যেকটি গ্রহই নিজেদের সময় মতন স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্য ও শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্যকে আমরা গ্রহদের রাজা বলে জানি আর শনি হল কর্মদাতা গ্রহ।
নতুন বছরের শুরুতেই সূর্য স্থান পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছে শনি গ্রহ। শনি ও সূর্য কুম্ভ রাশিতে মিলনের কারণে কিছু রাশির ব্যক্তিদের উপর অশুভ প্রভাব পড়বে। কোন রাশির ব্যক্তিদের খারাপ সময় শুরু হবে, দেখুন।

- কর্কট রাশি
শনি ও সূর্যের মিলনে কর্কট রাশির (cancer) ব্যক্তিদের খুব খারাপ সময় শুরু হবে। কোনও কাজেই আপনি ততটা সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিক দিকে কোনও লাভ হবে না। এই সময়ে আপনাদের ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে, আগে থেকেই সতর্ক থাকুন। পরিবারে অশান্তির পরিবেশ তৈরি হবে। দাম্পত্য জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। এসময় কারোর সঙ্গে কথা কাটাকাটি করবেন না, স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করুন আপনারা।
- মীন রাশি
সূর্য ও শনির মিলনের কারণে মীন রাশির (Pisces) জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে, এসময় আপনাকে নানান সমস্যার মধ্য দিয়ে যেতে হতে পারে। কারোর থেকে সময় টাকা ধার নেবেন না, কাউকে টাকা ধার দেবেনও না। এসময় আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই রাস্তায় বের হলে সাবধানে গাড়ি চালাবেন। সন্তানের সঙ্গে মতবিরোধ লেগেই থাকবে এই রশির জাতক জাতিকাদের।
- কন্যা রাশি
কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। কারণ এসময়ে আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসায় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। তাছাড়া আপনি যে নতুন বাড়ি, গাড়ি কেনার কথা ভাবছিলেন সেগুলি এসময় কিনবেন না। কারণ এসময় আপনাকে নানান ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। শত্রুরা এসময় আপনার ক্ষতি করবার জন্য মুখিয়ে থাকবেন। শুধু তাই নয় পরিবারের সকলের সঙ্গে অশান্তি লেগে থাকবে। স্ত্রীর সঙ্গেও এসময়ে আপনি কোথাও ঘুরতে যাবেন না, কারণ আপনি দাম্পত্য জীবন ততটা সুখী হবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications