Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাখি বন্ধন উৎসবেই দেখা যাবে ব্লুমুন! জানুন সময়, কাদের ভাগ্যের দ্বার খুলবে

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে রাখি পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই রাখি পূর্ণিমাতেই একাধিক বিরল যোগ তৈরি হচ্ছে। তার সঙ্গেই রাখি পূর্ণিমার দিন তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ন যোগ থেকে বুধাদিত্য যোগ। যার শুভ প্রভাব পড়বে নানা রাশির ব্যক্তিদের উপর। রাতের আকাশে দেখা যাবে পূর্ণিমার চাঁদ। অর্থাৎ এই দিনেই দেখা যাবে ব্লুমুন। ব্লুমুন কিন্তু সুপারমুন নামেও পরিচিত।

এসময় চন্দ্র, কুম্ভ রাশিতে পাড়ি দেবে। আর কুম্ভ রাশিতে কিন্তু উপস্থিত রয়েছে শনি গ্রহ। চন্দ্রের অন্যের অধিপতি শিব। আর কুম্ভ রাশির অধিপতি শনিদেব। তাই এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কখন দেখা যাবে ব্লুমুন, জানুন।

bluemoon

  • জানুন ব্লুমুনের সময়

এই বিশেষ দিনে চাঁদ উঠবে সন্ধ্যের ৬ টা ৫৪ মিনিটে। ১৯ অগাস্ট ভোর রাত অর্থাৎ তিনটে চার মিনিট শুরু আবার রাত ১১ টা ৪২ মিনিটে শেষ হবে। রাখি বন্ধন উৎসব পালিত হবে এই দিনেই। এই দিনে চন্দ্রোদয়ের সময়, ১৯ অগাস্ট সন্ধ্যা ৬ টা ৫৬ মিনিটে। আর চন্দ্রোদয়ের সময় রাত ১১ টা ৫৫ মিনিটের সময়েই হবে। এই সময়ে অত্যন্ত শুভ।

  • ব্লুমুন কী

ব্লুমুন মানে বেশিরভাগ মানুষ মনে করেন নীল চাঁদ দেখা। তবে তা নয়, এদিন চাঁদ অন্য দিনে তুলনায় অনেক বড় ও উজ্জ্বল দেখাবে। অগাস্ট মাসেই বিশেষ এই দিনটিকে স্টার্জন মুনও বলা হবে। কারণ, অগাস্ট মাসে আমেরিকার হ্রদে প্রচুর স্টার্জন মাছ পাওয়া যায়। যে কারণে একে স্টার্জন মুনও বলা হয়।

  • কাদের শুভ সময় শুরু হবে

জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই বিশেষ দিনে কুম্ভ, মকর, সিংহ, কর্কট রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন এরা। কোনও কাজে এরা পিছিয়ে পরেন না। এরা পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় আসবে সফলতা। নতুন সম্পত্তি কিনতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+