বন্ধ ভাগ্যের দরজা খুলতে আজই বাড়িতে লাগান এই গাছগুলি, কাটবে আর্থিক সঙ্কটও
জ্যোতিষশাস্ত্রে এমন অনেক গাছ রয়েছে সেগুলো খুব শুভ বলে মনে করা হয়। সেই গাছগুলি বাড়িতে লাগালে আপনার জীবনে সফলতা আসবে। শুধু তাই নয়, এই গাছে দেবী লক্ষ্মীর বাস। যেমন তুলসী গাছ ধন,সম্পদের দেবী লক্ষ্মীর বাস করেন বলেই মনে করা হয়।
প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ লাগানো থাকে। যদি আপনি দেবী লক্ষ্মীর কৃপা পেতে চান ও আর্থিকদিকে উন্নতি করতে চান, তাহলে অবশ্যই বাড়িতে লাগান তুলসী গাছ। এগুলি লাগালে জীবনে সাফল্য আসবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। জানুন কোন কোন গাছ বাড়িতে লাগানো শুভ।

- তুলসী গাছ লাগানো শুভ
বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়, বাড়ির উত্তর দিকে তুলসী গাছ লাগানো খুব ভালো। তুলসী গাছে এদিকে লাগালে জীবনে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকে। কোনও কিছুরই অভাব হয় না। টাকার ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকে। এই গাছ লাগালে পরিবারের সুখ সমৃদ্ধি বাড়তে থাকে।
- ম্যানিপ্ল্যান্ট
বাড়ির ভিতরে ম্যানিপ্লান্ট লাগানো শুভ। এই গাছ লাগালে দক্ষিণ পশ্চিম দিকে লাগাবেন। এতে বুধ গ্রহের বিশেষ কৃপা পাবেন আপনি। আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে ,এতে আপনার জীবনে সাফল্য আসবে।
- জুঁই ফুলের গাছ লাগান
পরিবারে সকলের সঙ্গে সুখে থাকতে চান, ব্যবসাতে লাভ করাতে চান, তাহলে বাড়ির দক্ষিণ দিকে রাখুন একটি জুঁই ফুলের গাছ। এতে স্বামী স্ত্রীর মধ্যে যে অশান্তির পরিবেশ ছিল তাও কিন্তু আর থাকবে না। বাড়িতে সবসময় ইতিবাচক শক্তি প্রবেশ করবে। জীবন থেকে দূর হবে নেতিবাচক শক্তি।
- অ্যালোভেরা গাছ
এই গাছ বাড়িতে রাখা খুব ভালো। যদি আপনি বাড়িতে এই গাছ লাগান তাহলে আপনার আর্থিক দিকে কখনোই ক্ষতি হবে না। এই গাছ বাড়িতে রাখলে আপনি যে কাজেই যাবেন সেখানেই সফলতা পাবেন। কোনও কাজে যাওয়ার সময় যদি এই গাছ দেখে যান তাহলে আপনার সেই কাজে সাফল্য আসবে। আয়, উন্নতি ধন-সম্পদও বাড়তে থাকবে। এই গাছ বাড়িতে রাখা খুব শুভ, তবে এই গাছ বাড়িতে রাখলে তার সঠিক যত্ন খুব গুরুত্বপূর্ণ।
- বাঁশ গাছ
আর্থিক দিকে উন্নতি করতে ও সন্তানের সুখের জন্য আপনিও বাড়িতে রাখতে পারেন বাঁশ গাছ। এই গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ। এতে আপনার অর্থপ্রাপ্তি নিশ্চিত। এতে পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications