এই অশুভ যোগের প্রভাবে ব্যবসায় অর্থক্ষতি, দাম্পত্য জীবনে অশান্তির মুখে পড়বেন কারা?

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য নেতিবাচক হতে পারে, আবার কারোর জন্য তা নেতিবাচক হতে পারে। মঙ্গল হল সাহস, সাহসিকতার কারক। মঙ্গল গ্রহ ৪৫ দিনের মধ্যে তার রাশি পরিবর্তন করে ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। ১২ জুলাই বৃষ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের উপর অশুভ প্রভাব ফেলবে। মঙ্গলের কারণেই তৈরি হচ্ছে পাশবিক যোগ।

এই যোগের অশুভ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনের ওপর। নানান সমস্যায় পরতে পারেন আপনি। এই সময়ে কোনও কাজে তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। অর্থহানির হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

cool-minded

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের ওপরে যোগের অশুভ প্রভাব পড়বে। আপনার প্রত্যেকটি কাজ আটকে যাবে। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন না। নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। আপনার জীবনে বড় ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে পারে। ধৈর্য ধরে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। এসময় একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আপনার জীবনে অসুবিধা আসবে।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের উপর যোগের অশুভ প্রভাব পড়বে। এই সময় আমরা নবম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। তাই আপনি যা চাইবেন তাই করতে পারবেন না। দাম্পত্য জীবনে অশান্তি হবে। স্ত্রীর সঙ্গে তর্কাতর্কি এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজেকে শান্ত রেখা প্রত্যেকটি কাজ করবেন। যদি বিদেশ যেতে চান যেতে চান এই সময়ে না যাওয়াই ভালো। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়াও কোনও জিনিস চুরি হতে পারে। এসময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করবেন।

  • ধনু রাশি

পাশবিক যোগের প্রভাব পড়বে ধনু রাশির জাতক-জাতিকাদের উপর। তাই এসময় কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। ঋণ কারোর থেকে গ্রহণ করবেন না। উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে নানান বিবাদ বাঁধবে। আপনার মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া অশান্তি হতে পারে আপনার। স্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে নানান সমস্যা বাড়বে। তাই সাবধানে থাকার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+