মীনে দুর্বল হচ্ছে বুধ, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এই রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে বুধের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা গ্রহদের রাজকুমার গ্রহ বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় বা অস্ত যায় তখন সকল রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে সে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।

৩১ মার্চ পর্যন্ত বুধ মীন রাশিতে বুধ দুর্বল অবস্থায় থাকবে। আর এই সময়ে চার রাশির ব্যক্তিদের খুব সাবধানে থাকতে হবে। তাদের আর্থিক দিকে নানান অসুবিধায় পড়তে হবে। জানুন সেই রাশির মধ্যে কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মেষ রাশি

মেষ রাশি

বুধ হওয়ার কারণে খুব অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে এই রাশির ব্যক্তিদের। এসময় কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না আপনি। এসময়ে আপনাদের আর্থিক ক্ষতি লেগে থাকবে। থাইরয়েড, কিডনি, হাঁপানি, পেটের সমস্যায় আপনাদের ভুগতে হতে পারে। এসময় কোনও গুপ্ত রোগ আপনার আবারও চাড়া দিয়ে উঠতে পারে। তাই শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এসময় আর্থিক ব্যয় আপনার খুব বাড়তে থাকবে।

 তুলা রাশি

তুলা রাশি

বুধের কারণে তুলা রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু। এই সময় আপনার আর্থিক অবস্থা খুব খারাপ হবে। পাশাপাশি পরিবারের কোনো বড় সদস্যের মৃত্যু হতে পারে। সেই খবরে আপনি খুব ভেঙে পড়বেন। এসময় আপনার পা সংক্রান্ত নানান সমস্যা দেখা দেবে। তাই আপনার এই সময়ে দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। জীবনে সাফল্যের সময় শুরু।

সিংহ রাশি

সিংহ রাশি

বুধ দুর্বল হওয়ার কারণে এই রাশির জাতিকাদের খুব খারাপ সময়, তাই ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত শেয়ার বাজার, লটারি, ব্যবসায় কখনোই বিনিয়োগ করবেন না। এসময় আপনার খুব খারাপ সময় যাবে। প্রতিটি কাজেই আপনাকে হতাশা বোধ করতে হবে। আর কাজ না পাওয়ায় আপনার মানসিক চাপ-ক্রমশ বাড়তে থাকবে। সকল কাজে আপনি ব্যর্থ হবেন।

খরচ ক্রমশ বাড়তে থাকবে। স্বাস্থ্যের ওপর বিশেষ নজর না দিলে আপনাকে পরে ভুগতে হতে পারে। গুপ্ত কোনও রোগ নতুন ভাবে চাড়া দিতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন।

মকর রাশি

মকর রাশি

বুধের কারণে মকর রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু। এসময় কোনও কাজ করবার আগে দুবার ভাবুন। তাই অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+