Budh ghochar: বুধ গোচরের কারণে কাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, কাদের ব্যয় বাড়ছে, জানেন
২৭ ফেব্রুয়ারি বুধ গ্রহ ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এসময় ১২ রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলবে সে। এই সময়ে কোন রাশির কেমন যেতে চলেছে , দেখুন
জ্যোতিষশাস্ত্রে বুধের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। বুধ গ্রহকে আমরা গ্রহদের রাজকুমার বলেই জানি। এই গ্রহকে বক্তৃতা, যুক্তি, সাহসের কারক বলেই জানি। বুধ গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর বিশেষ প্রভাব ফেলে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতেও পারে। ২৭ ফেব্রুয়ারি বুধ গ্রহ ঘর পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এ সময় ১২ রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলবে সে। দেখুন কোন রাশির উপর কেমন প্রভাব ফেলতে চলেছে রাজকুমার গ্রহ।

মেষ রাশি
এই রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরের প্রবেশ করবে বুধ। এসময় আপনাদের জন্য খুব ভালো সময়। কর্মজীবনে আপনি খুব সাফলতা অর্জন করতে পারবেন। এসময় পরিবারের পূর্ণ সমর্থন পাবেন আপনি। আপনার মন সর্বদা খুশি থাকবে। শরীর আপনার ভালো যাবে।

বৃষ রাশি
শনি ও বুধের সংমিশনে আপনার জীবনের শুভ সময় শুরু হবে। আপনার আর্থিক দিকে খুব সাফল্যের সময় শুধু হবে। যারা গণমাধ্যম, লেখালেখির সঙ্গে যুক্ত তাদের চাকরির সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে শুভ সময় শুরু হবে।

মিথুন রাশি
নবম ঘরে প্রবেশ করবে বুধ। এটি সৌভাগ্যের স্থান। তাই এ সময় আপনার জীবনের শুভ সময় শুরু হবে। ধর্মীয় কাজে আপনি উন্নতি লাভ করতে পারবেন। কর্মস্থলে অনেক সম্মান বৃদ্ধি হবে। আপনার বসের সঙ্গে খুব ভালো সময় কাটবে। জীবনে যদি কোনও সমস্যা থাকে তা মিটে যাবে। যদি আপনি কোথাও থেকে টাকা ধার নিয়ে থাকেন সেই টাকা আপনি শোধ করতে পারবেন। মানসিক চাপ অনেকটা কমবে।

কর্কট রাশি
এই রাশির তৃতীয় ও দ্বাদশ ঘরের অধিপতি হল বুধ গ্রহ। এসময় আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে বুধ গ্রহ। এসময় আপনার বিরুদ্ধে শত্রুর পদক্ষেপ নিতে পারেন। তাহলে আপনার ক্ষতি করতে পারে। সময়টি আপনার জন্য খুব একটা ভালো নয়। শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না। এখানে আপনার অর্থ ক্ষতি হতে পারে। আপনার ঘনিষ্ঠ বন্ধুকে বিশ্বাস করে কিছু দেবেন না। তিনি আপনার ক্ষতি করার চেষ্টা করবেন।

সিংহ রাশি
এই রাশির জাতক জাতিকাদের বুধ সপ্তম ঘরে প্রবেশ করবে। এসময় আপনার স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে। বন্ধুর সঙ্গে অংশীদারিত্ব ব্যবসায়ে কাজ শুরু করতে পারেন। ব্যবসা আপনার শুভ সময় শুরু হবে। আপনি যে অর্থটা উপার্জন করবেন তার থেকে ব্যয় একটু বেশিই হবে। তাই একটু বিশেষ নজর দেবেন ব্যয়ের দিকে। মাথা ঠান্ডা রেখে সব দিক বিবেচনা করে কাজ করুন।

কন্যা রাশি
এই রাশি ষষ্ঠ ঘরে প্রবেশ করবে বুধ। শিক্ষার্থীদের জন্য সাফল্যের সময় শুরু। এই সময় আপনি বড় কাজের প্রস্তাব পাবেন। আপনার জীবনে সাফল্য আসবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সেখানে তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আপনার অর্থ লাভ হবার সম্ভাবনা থাকবে।

তুলা রাশি
পঞ্চম ঘরে প্রবেশ করবে বুধ। এ সময় আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। জীবনে শুভ সময় শুরু হবে। যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের খুব ভালো সময়। এসময় আপনার মনের মানুষের সঙ্গে আপনার ভালো সময় কাটবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি
এই রাশিদের জন্য খুব একটা শুভ সময় নয়। এসময় বুধ আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে। এসময় খুব খারাপ সময়। আপনার আর্থিক সংকট দেখা যাবে। দারিদ্রতা লেগে থাকবে। আপনি নানান রকম অসুবিধার মধ্য দিয়ে যাবেন। যারা সরকারি কাজ করছেন তাদের নানান অসুবিধা হতে পারে। অনেক বিপদের সম্মুখীন হতে হবে আপনাকে।

ধনু রাশি
এই রাশির তৃতীয় ঘরে প্রবেশ করবে বুধ। তাই এই সময় আপনার জীবনে খুব শুভ সময় শুরু। এ সময় আপনি সকলের সঙ্গে ভালো যোগাযোগ রাখতে পারেন। কাজের জায়গায় খুব উন্নতি হবে। ভ্রমনে যেতে পারেন। সেখান থেকে আপনি অনেক উন্নতি করতে পারবেন। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে।

মকর রাশি
এই রাশি জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু, কারণ বুধ আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করছে। এ সময় আপনার কথায় আরোও মিষ্টতা আসবে। আপনার আর্থিক দিকে উন্নতি হবে। কাজের যোগাযোগ আরোও বাড়বে। কোনও কোম্পানিতে আপনি চাকরি করতে পারেন।

কুম্ভ রাশি
এই রাশিদের শুভ সময় শুরু হবে। আপনার শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ভালো সময় কাটবে। দূরের কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক জায়গা থেকে আপনি আয় করতে পারবেন। ব্যবসায় নিয়োগ করতে পারেন।

মীন রাশি
বুধ এই রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে। বাড়তি খরচ আপনার অনেকটাই কমবে। এ সময় আপনার অর্থ ব্যয় কম হবে। তবে প্রত্যেকটি কাজে সতর্ক থাকতে হবে আপনাকে। সকল কাজে মন দিন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications