বুধ গোচরে সোনায় সোহাগা, নয়া ব্যবসায় মুনাফা লাভের সম্ভাবনা কাদের রয়েছে
জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে রাজকুমার গ্রহ বলেই মনে করা হয়। বুধ যখন ঘরবদল করে তখন কিছু রাশির জাতক-জাতিকাদের উপর অত্যন্ত শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। আবার কারোর জন্য তা অশুভ হতে পারে। জানুয়ারি মাসের ৪ তারিখ দুপুর ১২ টা ১১ মিনিটে বুধ ধনু রাশিতে প্রবেশ করবে ।
২৪ জানুয়ারি বিকেল ৫ টা ৪৫ মিনিট পর্যন্ত ধনু রাশিতেই বিরাজ করবে বুধ গ্রহ। আর এসময় কিছু রাশির জাতক-জাতিকারা নতুন চাকরি পেতে পারেন। ভাগ্যের দ্বার খুলবে তাদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের ওপর বুধ গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এই সময় প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায় খুব লাভ হবে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না আপনি। ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে।
যারা প্রতিযোগীতামূলক পরীক্ষা দিচ্ছেন সেখানে তাদের সফলতা আসবে। আর্থিকদিকেও খুব লাভ হবে আপনার। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। আপনার বাবার কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে আপনি অর্থ সংগ্রহ করবেন। যা দিয়ে আপনি আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। চাকরিক্ষেত্রে পরিবেশ আপনার অনুকূলে থাকবে। আপনার কাজে বস খুব খুশি হবেন। কর্মক্ষেত্রেও খুব সুবিধা হবে আপনার। এসময় আপনার ভাগ্যের দ্বার খুলবে। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। যারা বেকার হয়েছেন তাদের চাকরি পাওয়ার সম্ভবনা রয়েছে। দাম্পত্য ও প্রেম জীবনের দিক থেকে এই সময়টি ভালো যাবে। কেরিয়ারে আসবে সফলতাও। অবিবাহিতদের জন্য ভালো সময়।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় আপনার ব্যবসায় খুব সফলতা আসবে। তাছাড়া ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। নতুন ব্যবসায় লাভবান হবেন। প্রেম জীবনের জন্য শুভ হতে চলেছে। আপনি যদি অবিবাহিত হন, তবে এই সময়ের পরে আপনি কাউকে পছন্দ করবেন, যদি এমন হয় তবে সময়মতো আপনার ভালোবাসায় সাফল্য আসবে। এই সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনের রোমান্স বজায় থাকবে। তাছাড়া বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications