মার্গী মঙ্গলের প্রভাবেই পকেটে টাকা উপচে পড়বে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। যখন এই গ্রহ ঘর বদল করে কিংবা নক্ষত্র পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হয়, আবার কারোর জন্য খারাপ হয়। ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ সকাল ৫ টা ১৭ মিনিটে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে।
মিথুন রাশিতেই মার্গী হবে এই শুভ গ্রহ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে এই গ্রহ। ভাগ্যের দ্বার খুলবে কিছু রাশির জাতক জাতিকাদের। নয়া সম্পত্তির মালিক হবেন কিছু রাশির ব্যক্তিরা। জানেন সেই তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন? দেখুন তো আপনি রয়েছেন কিনা লিস্টে?

- মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের ওপর মার্গী মঙ্গলের শুভ প্রভাব পড়ায় তাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার সাহস, বীরত্ব বাড়তে থাকবে। কেরিয়ারে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির সুযোগ পাবেন আপনি। তাছাড়া যারা বেকার রয়েছেন তাদেরও চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় নতুন যানবাহন কেনার পরিকল্পনা করতে পারেন আপনি। আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে। ব্যবসার সব কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের ওপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়বে। তাই আপনাদেরও আয় ক্রমশ বাড়তে থাকবে। সেই সঙ্গে ব্যবসাতেও আপনারা লাভের মুখ দেখবেন। এই সময়ে ব্যবসায়ীদের জন্য শুভ সময়। দীর্ঘদিন ধরে যে কাজ আপনি আটকে আছে, সেই কাজ হয়ে যাবে। নতুন সম্পত্তি কিনতে পারবেন। নতুন জমি কেনার সম্ভাবনাও রয়েছে আপনার। এসময় থেকে আপনি ভবিষ্যতের জন্য অর্থ উপার্জন করতে পারবেন। চাকরিতে পদোন্নতি নিশ্চিত আপনার।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার সমাজে সম্মান বাড়তে থাকবে। এসময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। যদি আপনি দূরে কোথাও ঘুরতে যেতে চান, যেতে পারেন। তাছাড়াও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। আপনার মনের গুপ্ত ইচ্ছাও পূরণ হবে। স্বাস্থ্য ভালো থাকবে। উচ্চশিক্ষার জন্য এটি একটি ভালো সময়। নতুন সম্পত্তি কিনতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications