বছরের প্রথম সূর্যগ্রহণ কবে ঘটবে, একই দিনে স্থান বদল শনির, কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখবেন কারা
প্রতিবছর মোট চারটি করে মোট গ্রহণ হয়। দুটি সূর্যগ্রহণ ঘটে, আর দুটি চন্দ্রগ্রহণ ঘটে। চলতি বছর দুটি সূর্যগ্রহণ ঘটবে। বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে মার্চ মাসে। আর শনি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই একই দিনে শনি গ্রহ ঘর বদল করবে।
কর্মদাতা গ্রহ ২৯ মার্চ শনি ঘর পরিবর্তন ঘটবে। একইদিনে সূর্যগ্রহণ ঘটবে। এসময় অনেক রাশির ব্যক্তিদের খুব সতর্ক থাকতে হবে। ব্যবসায় আসবে নানান সমস্যা। কাদের জীবনে আসবে নানান সমস্যা, জানুন।

- কবে ঘটবে সূর্যগ্রহণ
২০২৫ সালের ২৯ মার্চ শনিবার আংশিক সূর্যগ্রহণ হবে। যা ভারত থেকে দেখা যাবে না। তাই সূতক সময়ও কিন্তু বৈধ হবে না। যা ২ টো ২০ মিনিট থেকে শুরু হবে। এই গ্রহণ যা চলবে ৬ টা ১৩ মিনিট পর্যন্ত। যা কিন্তু ইউরোপ, উত্তর এশিয়া এই গ্রহণ দেখা যাবে। তাছাড়াও আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর আটলান্টিক মহাসাগরের থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে।
- কুম্ভ রাশি
এই সূর্যগ্রহণের ফলে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। কোনও কাজেই তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না আপনারা। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।ব্যবসায় মুনাফা অর্জন করতে চাইলে কোনও ধরনের ঝুঁকি নেওয়া থেকে দূরে থাকুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আসবেন নানান সমস্যা। কেরিয়ারে আসবে নানান সমস্যা আসবে। তাই আগেই সতর্ক থাকুন।
- মীন রাশি
মীন রাশির ব্যক্তিদের অত্যন্ত খারাপ সময় শুরু হবে। এসময় আদালতের নানান সমস্যার সম্মুখীন হতে হতে পারে আপনাকে। যারা এই সময় চাকরি খুঁজছেন, তাদের জীবনে আসবে নানান সমস্যা। এই কঠিন সময় আপনার জীবনে নানান সমস্যা আসবে। আপনার মানসিক চাপ খুব বাড়তে থাকবে। আপনার বস যদি কর্মক্ষেত্রে আপনার ভালো কাজের প্রশংসা না করেন, তাহলে হতাশ হবেন না। অবশ্যই আপনার কঠোর পরিশ্রম করতে হবে। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications