সূর্যগ্রহণে বদলে যাবে এই রাশির ব্যক্তিদের ভাগ্য, নয়া সম্পত্তির মালিক হবেন কারা
প্রতিবছর চারটি করে গ্রহণ হয়। দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ ঘটে। প্রত্যেকটি গ্রহণেরই বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে। সূর্যকে গ্রহের রাজা মনে করা হয়। ৮ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে।
৮ এপ্রিল রাত ৯ টা ১২ মিনিট থেকে শুরু হবে এই গ্রহণ। ৯ এপ্রিল ভোর রাত ২ টো ২২ মিনিট পর্যন্ত চলবে সূর্যগ্রহণ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। তালিকায় কারা রয়েছেন, দেখুন।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে খুব শুভ সময় শুরু হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। সম্পদ ক্রমশ বাড়তে থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। পরিবারের কোনও সদস্যের কোনোও সুখবরে আপনি খুব খুশি হবেন। শেয়ার বাজার, লটারিতে যারা অর্থ বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। সেখান থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন এই রাশির ব্যক্তিরা।
- মিথুন রাশি
বছরের প্রথম সূর্যগ্রহণের প্রভাবে প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন এই রাশির ব্যক্তিরা। বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। আপনি মানসিকভাবে খুব সুস্থ থাকবেন। আপনি যদি বেকার হন তবে এই সময়ে আপনার ইচ্ছা অনুযায়ী কাজের সুযোগ পেতে পারেন। আপনার কর্মজীবনের পাশাপাশি ব্যবসার জন্য খুবই শুভ। ব্যবসার সঙ্গে সম্পর্কিত ভ্রমণগুলি শুভ হবে। সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে। আপনার শরীর খুব ভালো থাকবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কাজের জায়গায় প্রশংসা পাবেন। মানসিক চাপ অনেকটাই কমবে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। কর্মক্ষেত্রে সামঞ্জস্য বজায় থাকবে। সিনিয়রদের সহায়তায় আপনি সময়ের আগে আপনার লক্ষ্য পূরণে সফল হবেন। আপনি আপনার কর্মক্ষেত্রে বড় দায়িত্ব বা পদ পেতে পারেন। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য এই সময়টি খুবই অনুকূল। আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার বিয়ে ঠিক হয়ে যেতে পারে। বাড়ির সদস্যদের সাহায্য পাবেন। মাথা ঠান্ডা রেখে চলবেন। কারোর সঙ্গে তর্কে জড়াবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications