দেবী লক্ষ্মীকে খুশি করতে কোন কোন কাজ করবেন জেনে নিন
দেবী লক্ষ্মীকে খুশি করতে কোন কোন কাজ করবেন জেনে নিন
দেবী লক্ষ্মীর আশীর্বাদ সকলেই পেতে চান। তার আশীর্বাদ যে ব্যক্তির ওপরে থাকে সেই আর্থিক দিকে খুব উন্নতি লাভ করতে পারেন। জীবনে এগিয়ে যেতে পারেন ।সংসারে তাদের কোন অশান্তি থাকে না। দেবীর আরেক নাম চঞ্চলা। তার বাহন পেঁচা। জ্যোতিষশাস্ত্রে বলা হয় মা লক্ষ্মী কখনোই এক জায়গায় স্থির থাকেন না ।একই বাড়িতে তিনি সবসময় থাকেন না। এছাড়াও বলা হয় যে বাড়িতে লক্ষীর বাস নেই সেই বাড়িতে অশুভ আত্মা প্রবেশ করতে পারে। ইতিবাচক শক্তি চলে যায়। মানুষ দারিদ্র পর্যন্ত হতে পারে। জেনে নিন কোন কোন কাজ করলে মা লক্ষ্মী আপনার ঘরেই বিরাজ করবে এবং আপনি আর্থিক দিকে আরোও উন্নতি করতে পারবেন আপনি।

মা লক্ষ্মীর এই মন্ত্র জপ করুন
শুক্রবারকে দেবীর লক্ষ্মীর দিন বলে মনে করা হয়। এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। দেবী লক্ষীকে খুশি করার জন্য তার মন্ত্র জপ করুন এবং এই মন্ত্র ১০৮ বার জপ করলে তবেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। মন্ত্রটি হল 'ওম শ্রী ক্লীম মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহিয়েহি সর্ব সৌভাগ্যম স্বাহা'।

কালো পিঁপড়ে খাওয়ান
দেবীকে খুশি করতে কালো কালো পিঁপড়েকে প্রতি শুক্রবার করে চিনি খাওয়ান। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। আপনার আর্থিক দিকে উন্নতি হবে। আপনি জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে সাফল্য আসবে ।পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন।

দেবীকে পদ্মফুল নিবেদন করুন
দেবী লক্ষীকে প্রসন্ন করতে প্রত্যেকদিন তাকে পদ্মফুল নিবেদন করুন। আর যদি তা সম্ভব না হয়। শুক্রবার করে দেবীকে পদ্মফুল নিবেদন করুন। এতে মা লক্ষ্মী খুব খুশি হন এবং আপনার ওপর বিশেষ আশীর্বাদ থাকবে। তার আশীর্বাদে আপনার সংসারে আর্থিক দিকে কোন অবনতি হবে না। আপনারা সুখের মুখ দেখবেন। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনাদের শ্রদ্ধা এবং মিল থাকবে। জীবনে এগিয়ে যেতে পারবেন।

দেবীকে সুগন্ধি দিন
মা লক্ষ্মী সুগন্ধি খুব পছন্দ করেন। তাই তাকে পুজোর সময় সুগন্ধি দিন। সকাল ও সন্ধ্যে যদি আপনি প্রত্যেকদিন পুজো করার সময় মা লক্ষীকে সুন্দর গন্ধের ধুপকাঠি দেন তিনি খুব খুশি হন। তার খুশি ও কৃপায় আপনার সংসারে খুশি ভরে উঠবে। আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। পরিবারে কারোর সঙ্গেই আপনার অশান্তি হবে না। দাম্পত্য জীবনে ও আপনি সুখী হবেন।

মা লক্ষ্মীকে খুশি করতে এগুলি নিবেদন করুন
দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পেতে পুজোর সময় তাকে ক্ষীর, মাখন, বাতাসা খেতে দিন। কারণ দেবীর এগুলো খুব প্রিয় খাবার। যদি প্রত্যেকদিন দেওয়ার সম্ভব না হয় তাহলে প্রতি শুক্রবার দেবীকে এগুলি অর্পণ করুন। এতে তিনি খুব খুশি হন। যদি মা লক্ষ্মী আশীর্বাদের হাত আপনার মাথায় রাখবে, আপনি জীবনে সাফল্য অর্জন করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications