দেবী লক্ষ্মীর কৃপা পেতে দীপাবলির আগেই বাড়িতে আনুন এই বিশেষ জিনিসগুলি
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। যদি এই সময়ে আপনি এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসেন, তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এমনকি ভগবানের বিশেষ কৃপাও আপনি পাবেন। ৩১ অক্টোবর দেশজুড়ে পালিত হবে দীপাবলি উৎসব।
আর এই আলোর উৎসবের শুরু হবার আগেই কিন্তু বাড়িতে আপনি এই জিনিসগুলি নিয়ে চলে আসুন। এতে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও আপনাদের উপর থাকবে। জানুন কী কী আনা শুভ।

জ্যোতিষশাস্ত্রে কচ্ছপকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই আপনি যদি কর্মজীবনে সফলতা পেতে চান তাহলে দীপাবলির আগে কচ্ছপ বাড়িতে আনা অত্যন্ত শুভ। যদি পারেন সোনার কচ্ছপ কিনে আনতে পারেন। রূপো বা পিতলের কচ্ছপও বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
- মাছ রাখার অ্যাকোরিয়াম
বাড়িতে মাছ রাখার অ্যাকোরিয়াম রাখা অত্যন্ত শুভ। যদি আপনার জীবনে আর্থিক সঙ্কট লেগে থাকে তাহলে আপনি সেই সঙ্কট কাটাতে বাড়িতে কিন্তু মাছের অ্যাকোরিয়াম আনতেই পারেন। এতে বিশ্বাস করা হয় এতে মা লক্ষ্মী আপনার বাড়িতে সারা জীবন বিরাজ করবেন। এতে আপনার অর্থ সঙ্কট কেটে যাবে।
- লাফিং বুদ্ধ
বাস্তুশাস্ত্রে অনুসারে, লাফিং বুদ্ধ ঘরে রাখলে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকে। যদি আপনি চান বাড়িতে সুখ, সমৃদ্ধি আরও বাড়াতে লাফিং বুদ্ধ রাখতে পারেন। তবে এটি বাড়ির মূল দরজার সামনে রাখুন। এতে আপনার জীবনের উপর শুভ প্রভাব পড়বে।
- কুবেরের মূর্তি
সম্পদের দেবতা কুবের, তাঁর মূর্তি আপনি কিন্তু দীপাবলির আগে বাড়িতে নিয়ে আসুন। এতে কিন্তু মা লক্ষ্মী ও সম্পদে দেবতা কুবের খুব খুশি হন। দীপাবলির দিন এই মূর্তির পুজো করলে আপনার আর্থিক দিকে লাভ হবে। টাকার অভাব কখনোই হবে না। চাকরিতেও পদোন্নতি নিশ্চিত আপনি।
- শ্রীযন্ত্র
শ্রীযন্ত্র মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় । তাই আপনি যদি শ্রীযন্ত্র দীপাবলির আগেই বাড়িতে কিনে আনেন, তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন। শুধু তাই নয় এটি যদি নিত্যদিন পুজো করেন তাহলে দেবী আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে বিরাজ করবেন ও জীবনে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications